Monday, March 23, 2026

‘জয় বাংলা’: বাংলাদেশের জাতীয় স্লোগান

Date:

Share post:

‘জয় বাংলা’- স্বীকৃতি পেল বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে। দীর্ঘ বিতর্ক এবং প্রায় তিন বছর ধরে চলা মামলার শেষে মঙ্গলবার, বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। ‘জয় বাংলা’-কে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করেন বিচারপতিরা।
এর পাশাপাশি, জাতীয় দিবসগুলিতে সাংবিধানিক পদাধিকারী ও আমলাদের সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ বলার নির্দেশ দেয় আদালত। একই সঙ্গে, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অ্যাসেম্বলির শেষে ছাত্র-শিক্ষকদের ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করার নির্দেশও দেন বিচারপতিরা।
তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে সমস্ত নির্দেশ কার্যকর হয়েছে কি না তা সরকারকে জানাতে নির্দেশ দিয়েছে আদালত।

Related articles

ভোটের পরেই পরিস্থিতি বদল! আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের?

আইপিএলের (IPL) আগেই সুখবর পাবেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা? নির্বাচনের পর থেকেই বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি বদল হচ্ছে। এবার পদ্মাপারের মানুষ...

হরমুজে সমস্যা লম্বা সময়ের: শুধুই প্রস্তুত থাকার বার্তা, লোকসভায় মিলল না মোদির সমাধান

দেশের সরকার সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষের পাশে থাকবে। কৃষকের জ্বালানির অভাব হতে দেবে না। এমন প্রতিশ্রুতি...

নিউইয়র্কের বিমানবন্দরে দমকলে ধাক্কা কানাডার বিমানের: মৃত ২ পাইলট

নিউ ইয়র্কের (New York) লা গুয়ার্দিয়া বিমানবন্দরে গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা। মন্ট্রিল থেকে আসা এয়ার কানাডার (Canada) একটি...

বিজেপিকে বুড়ো আঙুল: পুদুচেরিতে একা লড়বে বিজয়ের TVK

বিরোধী দল পরিচালিত রাজ্যগুলি যে কোনও উপায়ে দখল করার রাজনীতি বিজেপি (BJP) প্রতি নির্বাচনে (Election 2026) করে এসেছে।...