Saturday, March 28, 2026

টোকিও অলিম্পিক্সের ছাড়পত্র পেলেন মেরি কম

Date:

Share post:

প্রত্যাশা মতোই টোকিও অলিম্পিক্সের ছাড়পত্র পেয়ে গেলেন ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মেরি কম (৫১ কেজি)। যোগ্যতা অর্জন পর্বের কোয়ার্টার ফাইনালে জিতে এই ছাড়পত্র পান তিনি । তাঁরই সঙ্গে সেমিফাইনালে উঠে টোকিওর ছাড়পত্র নিশ্চিত করে নিলেন আর এক ভারতীয় মহিলা বক্সার সিমরনজিৎ কৌর (৬০ কেজি) এবং পুরুষ বিভাগের অমিত পাঙ্ঘলও (৫২ কেজি)।
প্রসঙ্গত, জর্ডনের রাজধানী আম্মানে বাছাই পর্বের প্রতিযোগিতায় রবিবার অলিম্পিক্সের ছাড়পত্র পেয়েছিলেন ভারতের পাঁচ বক্সার। এ দিন মেরি, সিমরনজিৎ ও অমিত যোগ্যতা অর্জন করায় সেই সংখ্যা হল আট। লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী মেরি ৫-০ জিতেছেন ফিলিপিন্সের আইরিশ ম্যাগনোর বিরুদ্ধে। এই একই ফলে মঙ্গোলিয়ার নামউন মনখোরের বিরুদ্ধে রিংয়ে ঝড় তুলে সেমিফাইনালে যান সিমরনজিৎ। আর অমিত ফিলিপিন্সের কার্লো পালামকে হারান ৪-১ ফলে।
মহিলাদের বক্সিং মহলে ম্যাগনো পরিচিত তাঁর আগ্রাসনের জন্য। কিন্তু ৩৭ বছরের মেরি সোমবার তাঁর অভিজ্ঞতা কাজে লাগিয়েই প্রথম রাউন্ড থেকে দুর্দান্ত প্রতি-আক্রমণে ম্যাগনোকে কোণঠাসা করে দেন এবং জয় ছিনিয়ে নেন।

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...