Site Logo

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

EBBS Desk·
মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা
সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মুখে। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Ministers), মুখ্যমন্ত্রীদের প্রতিনিধি ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির লেফটেন্যান্ট গভর্নরদের সঙ্গে বৈঠকে রাজ্যগুলির জ্বালানির (fuel crisis) পরিস্থিতি নিয়ে খোঁজ নিলেন মোদি। অন্যদিকে সব রাজ্যের কাছে সাহায্য চাইলেন কেন্দ্রের সঙ্গে একজোট হয়ে কাজ করার জন্য। হরমুজ প্রণালীর (Strait of Hormuz) জট কাটিয়ে ভারতের পথে আসা শুরু করেছে জ্বালানিবাহী জাহাজ। কিন্তু তাতেও দেশে জ্বালানি সংকট কাটেনি। বর্ধিত দাম প্রত্যাহার করেনি মোদি সরকার। ঘুরপথে জ্বালানি তেলের উপর আন্তর্দেশীয় শুল্কে ছাড় দিলেও তার লাভ আসেনি জনগণের পকেটে। জ্বালানির মূল্যবৃদ্ধিতে অগ্নিমূল্য হওয়ার পথে দেশের বাজার। এই পরিস্থিতিতে জ্বালানি সংকট কাটাতে কার্যত দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কাছেই হাত পাতলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আহ্বান করলেন ‘টিম ইন্ডিয়া’ (Team India) হয়ে কাজ করার। আরও পড়ুন : পশ্চিম এশিয়ার যুদ্ধে এবার ভারত নিজের পক্ষ নিল: জানালো ইরান! শুক্রবার দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ও লেফটেন্যান্ট গভর্নরদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন নরেন্দ্র মোদি। এরপর তিনি সোশ্যাল মিডিয়ায় জানান, পশ্চিম এশিয়ায় বর্তমান সংঘাতের সময়ে পরিস্থিতি পর্যালোচনা করতে রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও লেফটেন্যান্ট গভর্নরদের সঙ্গে একটি বৈঠকে সভাপতিত্ব করলাম। অর্থনৈতিক ও বাণিজ্যিক স্থিতিশীলতা বজায় রাখা, জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করা, নাগরিকদের স্বার্থ রক্ষা এবং শিল্প ও সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করার বিষয়ে আমাদের সরকারের অঙ্গীকার পুণরায় তুলে ধরলাম। - - - - -

Sponsored

Sranchi In Article

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →