Saturday, March 28, 2026

গোষ্ঠীদ্বন্দ্বেই ব্যাটিং অর্ডারে ছয় নম্বরে? পূজারার অসুস্থতা নিয়ে রহস্য দানা বাঁধছে !

Date:

Share post:

ভারতীয় টেস্ট দলে তিন নম্বরে জায়গা পাকা তাঁর। অথচ রাজ্য দলে কেন তাঁর ব্যাটিং অর্ডার পিছিয়ে দেওয়া হল? দেশ অথবা বিদেশের মাটিতে ওপেনারেরা দ্রুত ফিরে গেলে ঢাল হয়ে দাঁড়ান তিনি। অথচ তিনিই কিনা ব্যাট হাতে মাঠে নামতে বাধ্য হলেন ছয় নম্বরে! চেতেশ্বর পূজারার অসুস্থ হয়ে মাঠ ছাড়ার পর, এখন এই প্রশ্নগুলোই মাথাচাড়া দিয়ে উঠেছে সৌরাষ্ট্রের পাশাপাশি দেশের ক্রিকেটমহলে।
নিউজিল্যান্ড থেকে ফেরার পরে দু’দিন অনুশীলন করেছেন পুজারা। তাঁকে দেখে এক বারও মনে হয়নি ক্লান্ত। এমনকি নেট শেষ হওয়ার পরে জিমেও সময় কাটালেন। ফিল্ডিং করতেও দেখা যায় তাঁকে। প্রশ্ন তাই থেকেই যাচ্ছে।
সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকাট যদিও শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে বলেছেন, শেষ রাতে গলায় সংক্রমণ হয়েছিল। গলা ফুলে গিয়েছিল ওর। ব্যথাও ছিল। এর সঙ্গে সকাল থেকে জ্বর আসে। তাই ব্যাটিং অর্ডার পিছানো হয়। চতুর্থ উইকেট পড়ার পরে নিজেই বলেছিল ও মাঠে নেমে দেখতে চায়। কিছুক্ষণ ব্যাট করার পরে চোখে অন্ধকার দেখে। তাই ঝুঁকি না নিয়ে ড্রেসিংরুমে ফিরিয়ে আনা হয় ওকে। আজ মঙ্গলবার দ্বিতীয় দিনে তিনি কি মাঠে নামতে পারবেন? অধিনায়ক উনাদকাট অবশ্য আশাবাদী । যদিও নিন্দুকেরা পুরো ঘটনার মধ্যে রহস্যের গন্ধ পাচ্ছেন । তাদের স্পষ্ট যুক্তি, ব্যাটিং অর্ডারে পিছিয়ে দেওয়ার নেপথ্যে যে যুক্তিই দেখানো হোক না কেন, এই ঘটনা ফের ঘরোয়া ক্রিকেটের ক্ষমতায়ন ও গোষ্ঠীদ্বন্দ্বকে প্রকাশ্যে এনে দিল।

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...