Tuesday, June 23, 2026

মধ্যপ্রদেশ কংগ্রেসের সংকট বাড়িয়ে কমল নাথ সরকারের ২০ মন্ত্রীর ইস্তফা

Date:

Share post:

মন্ত্রিসভা থেকে ইস্তফাই দিলেন কমল নাথ সরকারের ২০ জন মন্ত্রী । জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ঘনিষ্ঠ 17 কংগ্রেস বিধায়ক বেঙ্গালুরু উড়ে যাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয় । 20 জন মন্ত্রীরই ইস্তফাপত্র গৃহীত হয়েছে । মুখ্যমন্ত্রী কমল নাথ জানিয়েছেন, নতুন মন্ত্রিসভা দ্রুত গঠন করা হবে । মাফিয়াদের সাহায্য নিয়ে যেসব শক্তি অস্থিরতা তৈরি করছে, তাদের আমি সফল হতে দেব না।
মধ্যপ্রদেশে যে সংকট তৈরি হয়েছে, তা নিয়ে সোমবার সন্ধেবেলা মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন কমল নাথ ৷ হাজির ছিলেন রাজ্যের মুখ্যসচিব এস আর মোহান্তি ৷ সেখানেই 16 জন মন্ত্রী নিজেদের ইস্তফাপত্র দেন । যা সেই মুহূর্তেই গৃহীত হয় ।
তবে জল্পনা বাড়িয়েছে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চ্যানেল সক্রিয়তা । মধ্যপ্রদেশ কংগ্রেসের এই সংকটের মধ্যেই তিনি দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন ৷ তার আগে তিনি BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গেও বৈঠক করেন ৷
রাজ্যসভা নির্বাচনের আগে রাজ্যের এই পরিস্থিতিতে কমল নাথ ফের জানিয়েছেন, তিনি দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রীর সঙ্গে দেখা করবেন ৷ কিন্তু এনিয়ে দলের জেনেরাল সেক্রেটারি জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে কোনও আলোচনা করবেন না ৷

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...