Saturday, April 4, 2026

সোনিয়া-রাহুলের অপদার্থতায় দলে সঙ্কট, দলছুট সিন্ধিয়ারা

Date:

Share post:

কংগ্রেস লাটে উঠছে। তবু নেতৃত্ব ছাড়বেন না সোনিয়া-রাহুল। একবার মা সভানেত্রী। একবার ছেলে। ছেলে ছাড়লে ফের মা। আবার মা চাইছেন ছেলেকে ফেরাতে। প্রিয়াঙ্কা মাঝে মাঝে জেগে উঠে দায়িত্বহীন গ্ল্যামারের ছটায় দাদাকে আশ্রয় দেন।

অথচ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বা শচীন পাইলটরা ব্রাত্য।
সিনিয়ররা দলকে ডুবিয়েও জায়গা ছাড়তে নারাজ।

রাহুল নাকি মুখ।
নিজের আমেথি জিততে পারেন না।
জরুরি সময়েও ঘনঘন বিদেশপাড়ি।
তিনি টুইটে বাণী দেন।

সোনিয়া আর যাহুল রাজ্যে রাজ্যে ঘুরে সংগঠন দেখা ভুলে গেছেন। সকলকে দিল্লিতে ডেকে ড্রইংরুম রাজনীতি। সব বাড়ি থেকে চালাবেন ওঁরা।

মোদির মোকাবিলায় যাহুল ব্যর্থ।
তবু দল নতুন মুখ আনবে না।
সিন্ধিয়াদের কোণঠাসা করবেন জনপথঘনিষ্ঠ কমলনাথরা।

তাতে যা হওয়ার তাই হয়েছে।
এখন সিন্ধিয়াকে দলবিরোধী বলে লাভ কী?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...