Saturday, April 4, 2026

রঞ্জি ট্রফির ফাইনালে পায়ে বলের আঘাত পেয়ে মাঠ ছাড়লেন আম্পায়ার !

Date:

Share post:

বাংলা বনাম সৌরাষ্ট্রের রঞ্জি ট্রফির ফাইনালে ফাইনালে বিপত্তি। এবার ঘটনার কেন্দ্রে আম্পায়ার ।
সোমবার প্রথম দিনই পায়ে বলের আঘাত পেয়েছিলেন আম্পায়ার সি সামসুদ্দিন। কিন্তু মঙ্গলবার মাঠে নামার পর যন্ত্রণায় দাঁড়াতেই পারলেন না তিনি। অবশেষে মাঠ থেকে বের করে নিয়ে যেতে হয় তাঁকে। সামসুদ্দিন এবং অনন্ত পদ্মভান ছিলেন মাঠের আম্পায়ার। বিশেষজ্ঞ হিসেবে ছিলেন এস রবি। সামসুদ্দিন মাঠ ছাড়ার পর তাঁর জায়গায় দায়িত্ব সামলান এস রবি। এরপর স্থানীয় এক আম্পায়ার পীযূষ খাকারকে স্কোয়ার লেগে দাঁড় করায় কর্তৃপক্ষ। কিছুটা সুস্থ হয়ে রাজকোট স্টেডিয়ামে ফিরলে সামসুদ্দিনকে টিভি আম্পায়ারের দায়িত্ব দেওয়া হয় ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...