Tuesday, April 7, 2026

চাপের মুখে এবার সিন্ধিয়াকে রাজ্যসভার টিকিট দিতে রাজি কংগ্রেস

Date:

Share post:

লোকসভা ভোটে নিজের সংসদীয় আসনে হারের পর থেকেই মধ্যপ্রদেশের রাজনীতিতে বিদ্রোহী হয়ে উঠেছেন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি চেয়েছিলেন মধ্যপ্রদেশ কংগ্রেসের সভাপতি হতে। কিন্তু তাতে রাজি নয় হাইকম্যান্ড। কংগ্রেসের অন্দরে সিন্ধিয়ার প্রতিদ্বন্দ্বী মুখ্যমন্ত্রী কমল নাথই প্রদেশ সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন। সভাপতি হতে না পেরে সিন্ধিয়া চেয়েছিলেন রাজ্যসভার আসন। মধ্যপ্রদেশে তিনটি রাজ্যসভার আসন খালি হচ্ছে। এর একটিতে কংগ্রেস ও অন্যটিতে বিজেপির জয় নিশ্চিত। তৃতীয় আসনটি অনিশ্চিত। কংগ্রেস প্রথমে সিন্ধিয়াকে নিশ্চিত আসনটিতে টিকিট দিতে রাজি ছিল না। কৌশলে প্রিয়াঙ্কা ভদরাকে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভায় পাঠানোর দাবি তুলতে থাকেন কমল-ঘনিষ্ঠরা। আবার রাজ্যের আরেক গুরুত্বপূর্ণ নেতা দিগ্বিজয় সিংয়ের রাজ্যসভার মেয়াদ শেষ হওয়ায় তিনিও ফের টিকিটের প্রত্যাশী। এই অবস্থায় রাজ্য সরকারকে প্রবল চাপে ফেলে সিন্ধিয়া-ঘনিষ্ঠ ছজন মন্ত্রী সহ সতেরো জন বিধায়ক বেঙ্গালুরুতে বসে রয়েছেন। বেগতিক দেখে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ফিলার পাঠাচ্ছে কংগ্রেস হাইকম্যান্ড। বলা হচ্ছে,রাজ্যসভায় কংগ্রেসের নিশ্চিত আসনে প্রথম পছন্দের ভোট দিয়ে তাঁকেই পাঠানো হবে রাজ্যসভায়। এখন দেখার, এতে নাটকের যবনিকাপাত হয় কিনা।

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...