Monday, March 23, 2026

রাজ্যে করোনা আক্রান্তের খবর নেই, আতঙ্কের প্রভাব পড়ছে বাজারে: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্যে নিশ্চিত ভাবে করোনাভাইরাস আক্রান্তের কোনও খবর নেই। এখনও পর্যন্ত ৩জন বেলেঘাটা আইডি হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন। বুধবার, নবান্নে সাংবাদিক বৈঠকে এই কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, করোনা নিয়ে অনেকেই নিজের মতো করে আতঙ্ক ছড়াচ্ছেন। আর তার প্রভাব পড়েছে বাজারে। খাসির মাংসের দাম বেড়ে যাচ্ছে এবং মুরগির মাংসের দাম কমছে। এনফোর্সমেন্ট বিভাগকে এই বিষয়টি দেখতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। করোনাভাইরাস নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই বলে রাজ্যবাসীকে আশ্বস্ত করেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কলকাতার বড় বাজারগুলিতে হানা দেয় এনফোর্সমেন্ট বিভাগ। নিউ মার্কেটসহ বিভিন্ন বাজারে কী দামে খাসির মাংস বিক্রি হয়, তা খতিয়ে দেখা হয়।

Related articles

সঙ্গী শুধু মিম, হুমায়ুনের প্রার্থী ঘোষণায় প্রভাব পড়বে না বাংলায়, দাবি তৃণমূলের

রাজ্যে ২৯৪ আসনে প্রার্থী দেবেন। বড় বড় বিরোধীদল তাঁর সঙ্গে জোট করার জন্য উৎসুখ রয়েছে। এরকম অনেক গাল...

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের, অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৈরি প্রশাসন

দীর্ঘ টালবাহানার পর অবশেষে সোমবার প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list)। নির্বাচন কমিশনের (ECI) তরফে প্রায়...

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...