Friday, May 15, 2026

রাজ্যসভা নির্বাচন: বিধানসভায় মনোনয়ন পেশ তৃণমূল প্রার্থী সুব্রত-দীনেশের

Date:

Share post:

গত ৮ মার্চ নারী দিবসের দিন টুইট করে রাজ্যসভায় দলীয় চার প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর, বুধবার বিধানসভায় তাঁদের মধ্যে দুই প্রার্থী মনোনয়ন পেশ করলেন।

এদিন মনোনয়ন পেশ করেন সুব্রত বক্সি এবং দীনেশ ত্রিবেদী। তাঁদের সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, অরূপ বিশ্বাস, তাপস রায় প্রমুখ।

তবে এদিন মনোনয়ন জমা দিতে দেখা যায়নি তৃণমূলের দুই মহিলা প্রার্থী অর্পিতা ঘোষ এবং মৌসম বেনজির নূরকে। তাঁরা সম্ভবত আগামীকাল মনোনয়ন জমা করবেন।

উল্লেখ্য, বিধায়ক সংখ্যার বিচারে চার আসনেই নিশ্চিত জয় তৃণমল প্রার্থীদের। অন্যদিকে, পঞ্চম আসনে বাম-কংগ্রেসের জোট প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই আসনে তৃণমূলের অবস্থান কী হবে তা এখনও স্পষ্ট নয়। তৃণমূল যদি কোনও প্রার্থী না দেয়, তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় যাবেন বিকাশবাবু। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৩ মার্চ, দুপুর ৩টে।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...