Saturday, April 4, 2026

বিজেপিতে যোগ দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

Date:

Share post:

কংগ্রেসের সঙ্গে ১৮ বছরের সম্পর্ক চুকিয়ে বিজেপিতে যোগ দিলেন একদা রাহুল ব্রিগেডের অন্যতম নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কংগ্রেসের প্রাক্তন সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়াকে বুধবার দুপুরে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বাগত জানান সভাপতি জেপি নাড্ডা সহ সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্যরা। নাড্ডা পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানিয়ে গেরুয়া উত্তরীয় পরিয়ে দেন মধ্যপ্রদেশের এই নেতাকে। উপস্থিত ছিলেন বিনয় সহস্রবুদ্ধে, অনিল জৈন, অরুণ সিং, ধর্মেন্দ্র প্রধান, জয় পান্ডা প্রমুখ। সিন্ধিয়াকে বিজেপিতে সসম্মানে কাজ করার আহ্বান জানিয়ে নাড্ডা জনসঙ্ঘ প্রতিষ্ঠার সময়ে গোয়ালিয়রের রাজমাতা ও জ্যোতিরাদিত্যের ঠাকুমা বিজয়রাজের ভূমিকা স্মরণ করেন। জ্যোতিরাদিত্য বলেন, অতীতের কংগ্রেস আর আজকের কংগ্রেস এক নয়। দলের শীর্ষ নেতৃত্ব সম্মান দিতে জানেন না। নরেন্দ্র মোদি, অমিত শাহের কাছে আমি কৃতজ্ঞ আমাকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। প্রধানমন্ত্রী মোদির হাতে ভারত সুরক্ষিত।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...