Saturday, April 4, 2026

আইপিএল বন্ধ করার আবেদন জমা পড়ল মাদ্রাজ হাইকোর্টে

Date:

Share post:

শুরুর আগেই বিতর্ক। এবার আইপিএল স্থগিত করে দেওয়ার আবেদন জানিয়ে পিটিশন দাখিল করলেন এক আইনজীবী।করোনাভাইরাস নিয়ে আতঙ্কের জেরে এ বার আইপিএল বন্ধ করার আবেদন জমা পড়ল মাদ্রাজ হাইকোর্টে। এই আবেদন করেছেন আইনজীবী জি অ্যালেক্স বেনজিগর। বৃহস্পতিবার বিচারপতি এম এম সুনদ্রেশ ও কৃষ্ণন রামস্বামীর ডিভিশন বেঞ্চের সামনে এই আবেদনের শুনানি হওয়ার কথা।২৯ মার্চ শুরু হওয়ার কথা আইপিএলের। যা চলবে ২৪ মে পর্যন্ত। আবেদনে অ্যালেক্স বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট অনুসারে এই রোগের কোনও নির্দিষ্ট ওষুধ নেই। বা, আটকানোর উপায় নেই। তাঁর মতে, করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে বিশ্বে। যা মহামারীর আকার নিচ্ছে।

আইপিএস অফিসার জি সম্পত কুমারও একটি আবেদন জমা করেছেন মাদ্রাজ হাইকোর্টে। তার অভিযোগ, বেটিং রুখতে এখনও পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি টুর্নামেন্ট কর্তৃপক্ষ।তাই ভারতীয় বোর্ড পরিচালিত এই টুর্নামেন্ট বন্ধ করা হোক। নিজের পিটিশনে তিনি লিখেছেন, ২০১৩ সালে আইপিএল-এর ম্যাচ ফিক্সিং প্রকাশ্যে আনতে সমর্থ হয়েছিলেন তিনি। সেই সময় আট দলেরই নাম উল্লেখ করেছিলেন।

সাংবাদিক বৈঠকে তিনি জানান, লোধা কমিটির রিপোর্ট না মেনে এখনও কায়েমি স্বার্থ চালু রয়েছে। তা বন্ধ করার মতো পর্যাপ্ত পদক্ষেপও করা হয়নি। বোর্ডের তরফেও স্বার্থ সংঘাতের বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।
তিনি আরও দাবি করেন, বোর্ডের তরফে ম্যাচ ফিক্সার, বুকি অথবা গড়াপেটার চাঁইয়ের উপর লক্ষ্য রাখার কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। কোনও তথ্যভাণ্ডারও মজুত নেই ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কাছে। বোর্ডকে আরও দুষে তিনি বলেন, ক্রিকেটারদের উপার্জনের উপর নজর রাখা হয় না। দুর্নীতি দমন শাখার কাজকর্ম নিয়েও প্রশ্ন রয়েছে। সম্পত কুমার স্পষ্ট জানাচ্ছেন, আইপিএলকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, তা তিনি চান না। গড়াপেটা রুখতে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আদালত অন্তবর্তীকালীন স্থগিতাদেশ জারি করুক।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...