Friday, April 3, 2026

ডার্বি নিয়ে দুই প্রধান দুই তীরে, সিদ্ধান্ত কাল

Date:

Share post:

একদিকে করোনা হানা, অন্যদিকে রবিবারের ডার্বি ম্যাচ। ম্যাচ হবে কী? প্রশ্ন ময়দানে। কারণ, কেন্দ্রের নির্দেশিকা মানলে খেলতে হবে ফাঁকা মাঠে, নইলে ম্যাচ স্থগিত রাখার আবেদন জানাতে হবে। কিন্তু খেলা না খেলা নিয়ে দুই প্রধান দুই তিমিরে। ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার সাফ জানালেন, আমরা চাই ম্যাচ বাতিল হোক। ফাঁকা মাঠে আমরা খেলব না। ঠিক করুক আইএফএ। এই ম্যাচের জন্য আমরা বসেছিলাম। ফলে আপাতত সব ম্যাচ বাতিল হোক। পরে পরিবেশ স্বাভাবিক হলে খেলা হোক। ইস্টবেঙ্গল দর্শক ছাড়া খেলবে না।

অন্যদিকে মোহনবাগান কর্তা দেবাশিস দত্তর স্পষ্ট কথা, আমরা জানি ডার্বির সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। কিন্তু বিশেষ পরিস্থিতির কারণে আমাদের ফাঁকা মাঠে খেলতে হবে। কিন্তু কী করা যাবে? দুর্ভাগ্যজনক হলেও তা মানতে হবে। আমরা খেলব। শুক্রবারের দিল্লির বৈঠকে আমি থাকতে পারব না কিন্তু স্কাইপিতে জানিয়ে দেব আমরা খেলতে রাজি, খেলব।

ফলে ডার্বি নিয়ে দুই প্রধান দুই তীরে। সিদ্ধান্ত দিল্লির ফুটবল কর্তারা নেবেন কাল, শুক্রবার।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...