Tuesday, June 23, 2026

মোবাইলে করোনার বিজ্ঞাপন, জেনে নিন কীভাবে বন্ধ করবেন

Date:

Share post:

করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত সারা বিশ্ব। ইতিমধ্যে মহামারির আকার ধারণ করেছে এই রোগ। এবার করোনা সম্পর্কিত সতর্কতা তৈরি করা হচ্ছে ফোনেও। কাউকে করলেই শোনা যাচ্ছে জোরালো কাশির আওয়াজ। তারপর মহিলা কন্ঠে ভেসে আসছে করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে কী কী করণীয়, তার তালিকা। হাত ধোয়ার পদ্ধতি বা ভিড় এড়িয়ে যাওয়ার পরামর্শ। ফোনে নম্বর ডায়াল করলেই চলছে স্বয়ংক্রিয় বিজ্ঞাপন।
এই বিজ্ঞাপন শোনানোর নির্দেশ দিয়েছে ভারত সরকারের টেলিকম মন্ত্রক। ভোডাফোন-আইডিয়া, জিও, এয়ারটেল-সহ সব টেলিকম সংস্থার গ্রাহকদের এই বিজ্ঞাপন শোনানোর নির্দেশ রয়েছে। সমস্যা হল, ৩০ সেকেন্ডের সেই বিজ্ঞাপন ইচ্ছা না করলেও শুনতে বাধ্য হচ্ছেন সকলে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বিশেষ সচিব অরুণ সিঙ্ঘল গত ৫ মার্চ টেলিকম সচিব অংশু প্রকাশকে চিঠি দিয়ে আর্জি জানান, করোনাভাইরাস সংক্রান্ত সচেতনতা বাড়াতে টেলি-সংস্থাগুলি ফোন শুরুর আগে (প্রি-কল) তিন দিনের জন্য স্বাস্থ্য মন্ত্রকের তৈরি বার্তা প্রচার করুক। সেই নির্দেশ মতো গত শনিবার থেকে সেই পরিষেবা শুরু করে সংস্থাগুলি। ফোনে বার্তা নয়, কী করা উচিত আর কী নয়, তা-ও এসএমএস করে জানাতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।
কিন্তু অনেকেই চাইছেন এই বিজ্ঞাপন থেকে মুক্তি পেতে। প্রথমে যাঁকে ফোন করতে চাইছেন, তাঁর নম্বর ডায়াল করুন। বিজ্ঞাপনটি শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। বিজ্ঞাপন শুরু হলেই ‘১’ টিপুন। তৎক্ষণাৎ যাঁকে ফোন করবেন, তাঁর ফোনের সেট করা কলার টিউন বা সাধারণ রিংটোন শুনতে পাবেন।

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...