Saturday, April 4, 2026

ছাত্রীকে জাত তুলে অপমান, শিক্ষিকাকে চড়! গ্রেফতার অধ্যক্ষা

Date:

Share post:

তিনি বিএড কলেজের অধ্যক্ষা। তাঁকে নিয়েই উত্তাল কাঁকিনাড়া। শেষে গ্রেফতার।

কাঁকিনাড়া বিটি কলেজের অধ্যক্ষা কল্যাণী সাহুর বিরুদ্ধে বহু অভিযোগ উঠেছে বহুদিন আগে থেকেই। অভিযোগ অভব্য ব্যবহারের। এবার অভিযোগ এক ছাত্রীকে তার জাত তুলে গালাগালি করা এবং এক শিক্ষিকাকে চড় মারলেন। কী হয়েছিল বুধবার? গীতা মাহাতো নামে এক ছাত্রী তাঁর মার্কশিট চাইতে আসেন। বেশ কিছুদিন ধরেই তাঁকে ঘোরানো হচ্ছিল। তিনি বুধবার কলেজের সমস্ত পাওনা মিটিয়ে ফের মার্কশিট চাইতে যান। কিন্তু অধ্যক্ষা তাঁকে মার্কশিট দিতে চাননি। বকেয়া মেটানোর রিসিট দেখানোর চেষ্টা করেন। কিন্তু সব কিছু উপেক্ষা করে নিজের চেম্বার থেকে বেরনোর সময় গীতাকে ঠেলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। আর বলেন, তুমি তো এসসি, তুমি এসব বুঝবে না। এই সময় শিক্ষিকা শান্তা মৌলিক এসে অধ্যক্ষাকে জানান, গীতা সব মিটিয়ে দিয়েছে। ওকে মার্কশিট দিয়ে দিন। এবার শান্তা-কল্যাণী লড়াই বাধে। রেগে কল্যাণী চড় মারেন শান্তাকে। আর এতেই ঘিয়ে আগুন পড়ে। সব শিক্ষক-শিক্ষিকারা একজোট হয়ে প্রতিবাদ শুরু করেন। আসে পুলিশ। আটক করা হয়। আজ, বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভ শুরু করেন শিক্ষক-শিক্ষাকর্মীরা।তাঁকে গ্রেফতার করা হয়। শিক্ষক-পড়ুয়ারা চান অধ্যক্ষা কল্যাণী সাহুর দৃষ্টান্তমূলক শাস্তি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...