Friday, June 12, 2026

করোনার থাবা এবার রোনাল্ডোর সতীর্থ রুগানির উপর

Date:

Share post:

চিনের পর করোনা ভাইরাসের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে ইতালিতে। ইতিমধ্যে অন্তত ৮২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সাধারণ জন জীবন ছেড়ে করোনা ভাইরাস এবার থাবা বসিয়েছে ফুটবল মাঠেও। করোনায় আক্রান্ত হয়েছেন রোনাল্ডোর সতীর্থ ড্যানিয়েল রুগানি।
জুভেন্টাসের তরফে জানানো হয়েছে, দলের ডিফেন্ডার ড্যানিয়েল রুগানির শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে। আপাতত তাঁকে এখন প্র্যাকটিসে আসতে বারণ করা হয়েছে। তাঁর চিকিৎসা চলছে। দলের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে তাঁকে। দল সব পরিস্থিতিতে তাঁর সঙ্গে রয়েছে। দলের তরফ থেকে আরও জানানো হয়েছে, কয়েক দিন আগেও দলের সঙ্গে অনুশীলন করেছেন রুগানি। তাই তাঁর সংস্পর্শে আসা প্রত্যেকে ফুটবলার ও সাপোর্ট স্টাফকে পরীক্ষা করে দেখা হবে।
তাই মিলানের ফুটবলারদের শরীরও পরীক্ষা করে দেখা হবে বলে জানানো হয়েছে। এই অবস্থায় ইতালিয়ান সিরি এ-র বাকি ম্যাচগুলো স্থগিত করে রাখা হবে কিনা তা নিয়ে চলছে আলোচনা। ১৮ মার্চ চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালের ফিরতি ম্যাচে তুরিনে জুভেন্টাসের মুখোমুখি হওয়ার কথা লিঁওর। সেই ম্যাচ হবে কিনা তা নিয়েও চিন্তার ভাঁজ পড়েছে উয়েফার। এই পরিস্থিতিকে সামাল দিতে সরকার গোটা ইতালিতে জরুরি অবস্থা জারি করেছে । শুধু খাবার হোটেল ও ওষুধের দোকান ছাড়া সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। তার মধ্যেই নতুন করে ফুটবল মাঠে থাবা বসিয়েছে এই করোনা ভাইরাস তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে ইতালিতে।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...