Thursday, June 25, 2026

চোখের জলে শেষবিদায় সন্তু মুখোপাধ্যায়কে

Date:

Share post:

প্রয়াত অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। বুধবার, রাত পৌনে ১২টা নাগাদ কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়িতে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। শোকজ্ঞাপন করেন তিনি।
দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন সন্তু মুখোপাধ্যায়। বুধবার সন্ধেয় দক্ষিণ কলকাতার বাসভবনে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৬৯ বছর। তপন সিনহার ‘রাজা’ সিনেমা দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু। তরুণ মজুমদার, হরনাথ চক্রবর্তী সহ বিভিন্ন পরিচালকের ছবিতে কাজ করেছেন সন্তু মুখোপাধ্যায়। হারমোনিয়াম, গণদেবতা, কলঙ্কিনী কঙ্কাবতী ছবিতে তাঁর অভিনয় এখনও দর্শকদের মনে গেঁথে রয়েছে। ছবির পাশাপাশি বাংলা নাট্যমঞ্চে তিনি ছিলেন পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে বাংলা সিরিয়ালেও কাজ করেছেন সন্তু। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও ছেদ পড়েনি অভিনয়ে। কয়েকদিন আগে পর্যন্ত ধারাবাহিকের শুটিং করেছেন। তাঁর মৃত্যুতে বাংলা সিনেমা জগতে শোকের ছায়া নেমে আসে। তাঁর দুই কন্যার মধ্যে স্বস্তিকা মুখোপাধ্যায় বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী। সন্তু মুখোপাধ্যায়ের ভাই সুমন মুখোপাধ্যায়ও অভিনয় জগতের অত্যন্ত পরিচিত মুখ। এদিন সন্ধেয় সন্তু মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বাড়িতে ভিড় জমান টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা।
প্রিয় অভিনেতা ও সহকর্মীর প্রয়াণে শোকপ্রকাশ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, পরমব্রত চট্টোপাধ্যায় সহ অনেকেই। বর্ষীয়ান অভিনেতাকে স্মরণ করে টুইট করেন রাজ চক্রবর্তী, অরিন্দম শীল, মিমি চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী সহ অনেকেই।

Related articles

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...