Tuesday, June 23, 2026

১৫ এপ্রিল পর্যন্ত সব ট্যুরিস্ট ভিসা বাতিল, সাতটি দেশ থেকে ফিরলেই কোয়ারানটিন, লোকসভায় জানালেন বিদেশমন্ত্রী

Date:

Share post:

নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ এখন গ্লোবাল প্যানডেমিক বা বিশ্বব্যাপী মহামারী তৈরি করেছে, ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’-র। এরপরেই পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে করোনা মোকাবিলায় বড় পদক্ষেপ করেছে কেন্দ্র। বৃহস্পতিবার লোকসভায় করোনা পরিস্থিতি আলোচনার সময় বিবৃতি দেন বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর। তিনি বলেন, অতি জরুরি প্রয়োজন ছাড়া সমস্ত ভারতীয়কে এই মুহূর্তে বিদেশ ভ্রমণে নিষেধ করা হচ্ছে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বিশ্বের যে কোনও দেশ থেকে ভারতে আসার ট্যুরিস্ট ভিসা বাতিল করা হয়েছে। ভিসা ফ্রি ট্র্যাভেল যেসব ক্ষেত্রে প্রযোজ্য, ১৫ এপ্রিল পর্যন্ত তাও বন্ধ থাকবে। নতুন ভিসা যেমন মঞ্জুর করা হবে না, তেমনি ইতিমধ্যে মঞ্জুর হওয়া ভিসাও বাতিল করা হয়েছে। তবে ডিপ্লোম্যাটিক ভিসা, ইউ এন ও আন্তর্জাতিক সংস্থার ভিসা, সরকারি-বেসরকারি এমপ্লয়মেন্ট ও প্রজেক্ট ভিসা এই নিষেধাজ্ঞার বাইরে থাকছে। বিদেশমন্ত্রী জানান, চিন, ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, স্পেন ও জার্মানি এই সাতটি দেশ থেকে যারাই আসবেন তাদেরই বাধ্যতামূলক কোয়ারানটিনে থাকতে হবে। বৃহস্পতিবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৩। বিদেশমন্ত্রী জানান, ইরানে থাকা ভারতীয় তীর্থযাত্রী ও ছাত্রদের ফেরানোর জন্য ওদেশের সরকারের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখা হচ্ছে।

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...