Friday, June 12, 2026

BREAKING: করোনা আতঙ্কে ইডেনের ফাঁকা গ্যালারিতে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ!

Date:

Share post:

করোনা আতঙ্ক এবার এসে আছড়ে পড়ল ক্রিকেটের বাইশ গজে। আগামী রবিবার অর্থাৎ, ১৫ মার্চ ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ নিয়ে ইতিমধ্যেই বাংলা ক্রিকেটপ্রেমীদের মধ্যে যথেষ্ট উন্মাদনা তৈরি হয়েছে। কিন্তু দুঃসংবাদ। মাঠে গিয়ে এই ম্যাচের সাক্ষী হতে পারবেন না কোনও ক্রিকেটপ্রেমী। এদিন বিষয়টি ইঙ্গিত দিয়েছেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। অর্থাৎ, ফাঁকা ইডেনেই ভারত-দক্ষিণ আফ্রিকা নিজেদের মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হবে।

আজ, বৃহস্পতিবার রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহার সঙ্গে বৈঠক করেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল-এর সভাপতি অভিষেক ডালমিয়া। বৃহস্পতিবার নবান্নে বিকালে হয় এই বৈঠক। বৈঠক শেষে অভিষেক ডালমিয়া জানিয়েছেন, করোনার জন্য কেন্দ্রীয় নির্দেশ মেনে আসন্ন ক্রিকেট ম্যাচের টিকিট বিক্রি বন্ধ রাখার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইন হোক কিংবা কাউন্টার, কোনও জায়গা থেকেই টিকিট বিক্রি করা হবে না। এ ব্যাপারে আরও একটি জরুরি বৈঠক ডেকেছেন অভিষেক।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...