18 বছর ধরে কংগ্রেসের একাধিক দায়িত্ব সামলেছেন । অভিযোগ, প্রাপ্তি না কি সেইমতো হয়নি । আর এই না পাওয়াই জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার BJP যোগের পথ সহজ করে দিয়েছিল । সময়ের সঙ্গে সঙ্গে সেই ছবিটা স্পষ্ট হয়ে যাচ্ছিল । মঙ্গলবার কংগ্রেসের সদস্যপদ থেকে পদত্যাগ করেছিলেন । আর বুধবার BJP-তে যোগ । বিকেলে যোগদানের পর অপেক্ষা ছিল কখন রাজ্যসভার সদস্য হিসেবে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নাম প্রস্তাব করবে BJP ? সন্ধ্যায় সেই অপেক্ষাও শেষ হল । রাজ্যসভার সদস্য হিসেবে BJP-র তরফে নাম পাঠানো হচ্ছে সিন্ধিয়ার, জানিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ।
