Wednesday, June 24, 2026

করোনা সংক্রমণকে মহামারী ঘোষণা করল কেজরিওয়াল সরকার

Date:

Share post:

করোনায় ভারতে মৃত্যু হয়েছে একজনের। আক্রান্তের সংখ্যা ৭৪। এই পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করে করোনার সংক্রমণকে মহামারী ঘোষণা করল দিল্লি সরকার। দিল্লিতে প্রথম দু’জনের মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়ে। সরকারি সূত্রের খবর অনুযায়ী, দিল্লিতে এই মুহূর্তে করোনাভাইরাসের সংক্রমণ পজিটিভ ৬ জনের শরীরে। করোনার সংক্রমণকে মহামারী ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি স্কুল-কলেজ। দোকান-বাজারও প্রায় ফাঁকা। ঝাঁপ পড়েছে রেস্তোরাঁ-সিনেমা হলের।
হরিয়ানায় করোনাভাইরাসের সংক্রমণকে মহামারী ঘোষণা করেছে সরকার। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪। স্বাস্থ্য দফতর জানিয়েছে, যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে বেশিরভাগ বিদেশি। বিদেশিদের সংস্পর্শ থেকে ভাইরাসের সংক্রমণ আরও অনেকের মধ্যেই ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। রাজ্যের নানা প্রান্তে মোট ২৭০টি আইসোলেশন ওয়ার্ড বানানো হয়েছে। উত্তরপ্রদেশে ভাইরাস আক্রান্তের মোট সংখ্যা ১০ জন।
অন্যদিকে ভাইরাস আক্রান্তের নাম-পরিচয় গোপন রাখার জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে পুণে প্রশাসন। সোশ্যাল মিডিয়ায় সংক্রামিতের পরিচয় ফাঁস করলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া বলে জানানো হয়েছে। মহারাষ্ট্রে ন’জনের শরীরে মিলেছে মারণ ভাইরাসের খোঁজ। কেরলে উহান ফেরত তিন ছাত্রের মধ্যে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।

আরও পড়ুন-করোনা সংক্রমণ ঠেকাতে কেন্দ্রের ৭ নির্দেশ

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...