Saturday, April 4, 2026

করোনা আতঙ্কে এবার বাংলাদেশের সঙ্গে বাস ও ট্রেন যোগাযোগ স্থগিত রাখছে কেন্দ্র

Date:

Share post:

এদেশে ইতিমধ্যেই ৮১ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে৷সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই দিল্লি, বিহার, ঝা়ড়খণ্ড, ছত্তীশগড়, উত্তরপ্রদেশে বন্ধ রাখা হয়েছে স্কুল৷ সংক্রমণের আতঙ্কেই এবার বাংলাদেশের সঙ্গে বাস ও ট্রেন যোগাযোগ স্থগিত রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্র৷ কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বাস ও ট্রেন চলাচল বন্ধ রাখা হচ্ছে৷ তবে, পরিস্থিতি বুঝে এই সিদ্ধান্ত পরিবর্তনও করা হতে পারে৷যদিও যাদের বৈধ পাসপোর্ট রয়েছে, তারা বাংলাদেশে ফিরে যেতে পারবেন৷

সারা বিশ্বে এখনও পর্যন্ত করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৫০০০ জনের৷ আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৪ হাজার ৮১৮ জন৷ ভারতে বৃহস্পতিবার প্রথম বেঙ্গালেরুর এক বাসিন্দা করোনা সংক্রমণে মারা যান৷

এই অবস্থায় সব রকম তৎপরতাই বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, ভিসা দেওয়া হবে না৷ বিদেশযাত্রাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ অন্য দিকে বাংলাদেশেও এখনও পর্যন্ত তিন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে৷ বন্ধ হয়েছে বাংলাদেশ গেমস, মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠান৷ বাংলাদেশ অবশ্য বৃহস্পতিবারই ভারতের সঙ্গে স়ড়ক, নৌ ও রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছিল৷

প্রবাসী বাংলাদেশিরা যে যে দেশেই রয়েছেন, সেখানেই থাকুন’ পরামর্শ দিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বর্তমানে সারা পৃথিবীতে বিশেষ একটি পরিস্থিতি চলছে। তিনি বলেন, ‘যে কোনও ধরনের সমস্যা হলে মিশনের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের সেবায় বিভিন্ন দেশে আমাদের মিশনগুলো দিনরাত ২৪ ঘণ্টা খোলা রয়েছে। খামোখা তাড়াহুড়ো করে দেশে আসার কোনও প্রয়োজন নেই। বরং আক্রান্ত দেশ থেকে কেউ আসলে তাকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...