Tuesday, May 19, 2026

করোনা আতঙ্ক: তিহারেও চালু আইসোলেশন ওয়ার্ড

Date:

Share post:

যে কোনও কারণেই হোক তাঁরা সমাজ থেকে আলাদা, তাঁরা বন্দি। এবার সেখানেও আইসোলেশন ওয়ার্ড। কারণ, করোনা আতঙ্ক। মারণ ভাইরাস মোকাবিলায় তিহার জেলে খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। কোনও ভাবেই জেলের মধ্যে এই ভাইরাস যাতে ছড়াতে না পারে তার চেষ্টা করছে জেল কর্তৃপক্ষ।

তিহার জেল সূত্রে খবর, জেলের একটি ওয়ার্ডকে আইসোলেশন ওয়ার্ডকে পরিণত করা হয়েছে। জেলের সব কয়েদিকে পরীক্ষা করে দেখা হয়েছে। কারও শরীরে এখনও পর্যন্ত করোনাভাইরাসের জীবাণু মেলেনি। তবে, নতুন যেসব কয়েদি তিহারে যাচ্ছেন তাঁদের আগে থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে। প্রথম ৩দিন তাঁরা থাকছেন অন্য ওয়ার্ডে। বন্দি ছাড়াও জেলের সব কর্মী ও আধিকারিকদেরও পরীক্ষা করা হয়েছে।

আরও পড়ুন-পেট্রোল ও ডিজেলে শুল্ক বৃদ্ধি, দাম কমার সুযোগ লাভে বঞ্চিত ক্রেতারা

Related articles

সাংসদ সায়নীর মাথা কাটলে ১ কোটি পুরস্কার! ঘোষণা যোগীরাজ্যের পুরসভার চেয়ারম্যানের

মহিলাদের অধিকার ও নারী স্বাধীনতার দাবি করে মহিলা সংরক্ষণ বিল আনতে চলা বিজেপির নেতাদের নারীর প্রতি সম্মানের জায়গাটা...

রাজ্যের পরবর্তী সিইও কে? তিন আইএএস আধিকারিকের নাম দিল্লিতে পাঠাল নবান্ন

রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) কে হতে চলেছেন, তা নিয়ে প্রশাসনিক স্তরে জল্পনা শুরু হয়েছে। নবান্ন সূত্রে...

গরুকে আদর করলে কমে রক্তচাপ! ফের বিতর্কিত মন্তব্য দিলীপের

ফের গরু নিয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে রাজ্যের পঞ্চায়েত ও প্রাণিসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)! এর আগে...

হকার উচ্ছেদ-বুলডোজার নীতির প্রতিবাদে ২১ মে পথে নামছে তৃণমূল

হকার উচ্ছেদ ও বুলডোজার নীতির প্রতিবাদে এবার প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নিল তৃণমূল। ২১ মে হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন...