Friday, June 12, 2026

কালবৈশাখী : ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

Date:

Share post:

শনিবার এবং রবিবার হতে পারে ভারী বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র-বিদ্যুতের সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি ঝোড়ো হাওয়া বইতে পারে। ইতিমধ্যেই পূর্ব এবং পশ্চিম বর্ধমান সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি।

কালবৈশাখীর আগাম পূর্বাভাস দিল হাওয়া অফিস। আগামী ৪৮ ঘণ্টা হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হতে পারে বৃষ্টি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২২.২ ডিগ্রি। সকাল থেকেই মেঘলা আকাশ ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে আকাশ আরও মেঘলা হয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ জেলায় রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পশ্চিমী ঝঞ্ঝা কাশ্মীরে ঢুকে রাজস্থানের ওপর একটি নিম্নচাপ তৈরি করেছে। এই নিম্নচাপ ধীরে ধীরে আরব সাগর ও পরে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে প্রবল আকার ধারণ করবে। যার জেরে প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি, রবি এবং সোমবার সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানায় হাওয়া অফিস। তবে আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন নাও হতে পারে। উত্তরবঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, তাপমাত্রার পারদ চড়বে মার্চ-এপ্রিল-মে মাস জুড়ে। এই তিন মাসেই তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে বেশি। এছাড়া উত্তর, উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের পাশাপাশি দক্ষিণ ভারতের বিভিন্ন অংশেও এবার ব্যাপক গরম পড়বে৷ শহর কলকাতার তাপমাত্রাও বাড়বে বলে জানায় হাওয়া অফিস। বেশকিছু জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি করে বাড়বে, আবার কোথাও কোথাও তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রির থেকেও বেশি বাড়বে। তবে অতিরক্ত গরম না পড়ার সম্ভাবনাই বেশি। গরম বাড়লেও তাপমাত্রার পরিবর্তন কিন্তু থাকবেই। তাপমাত্রা কখনও বাড়বে, আবার কখনও কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে।

আরও পড়ুন-করোনাভাইরাস : বারাসত হাসপাতালেও আইসোলেশন ওয়ার্ড

Related articles

‘কনফেডারেশন’ তৈরির আগেই শ্যুটিং সংক্রান্ত নির্দেশিকা জারি! ভাইরাল মেইল আইডি ঘিরে ধোঁয়াশা

রাজ্যে পালাবদলের পর টালিগঞ্জে স্টুডিও পাড়ায় ফেডারেশনের (FCTWEI) ভূমিকা কার্যত অচল, বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (Papiya Adhikari) কনফেডারেশনের...

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...