Saturday, April 4, 2026

সামলে নিল চিন! আঁতুরঘর উহানে মাস্ক খুলে ফেললেন স্বাস্থ্যকর্মীরা

Date:

Share post:

করোনা হামলা সামলে নিল চিন! ঘটনা এবং তথ্য অন্তত তাই বলছে। ইউহান, যেখানে কভিড-১৯ ভাইরাস হানার আঁতুরঘর, সেখানকার পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণে। আক্রান্তদের জন্য ১৪টি আপৎকালীন হাসপাতাল তৈরি করেছিল চিন। তার মধ্যে ইউহানে ছিল ২টি। এগুলি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। দেশে আক্রান্তের সংখ্যা ৮০,৮২৪, আর মৃতের সংখ্যা ৩১৮৯। করোনার আক্রমণ থেকে সুস্থ্য হয়েছেন ৬৫ হাজারের বেশি মানুষ। দেশের স্বাস্থ্য আধিকারিক জানাচ্ছেন, আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ন্ত্রণে। শনিবার রাত অবধি মারা গিয়েছেন ১৩জন ও আক্রান্ত ১১জন। ‘চায়না ডেইলি’ তার প্রমাণ দিতে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে উহানের স্বাস্থ্যকর্মীরা তাঁদের মাস্ক সরিয়ে নিয়ে বিগত এক মাসে এই প্রথম খোলা আকাশের নিচে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন।

 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...