Saturday, April 4, 2026

গৌরী লঙ্কেশ খুনের পিছনে বাংলার বাঙালি!

Date:

Share post:

চাঞ্চল্যকর। গৌরী লঙ্কেশ খুনের ঘটনায় বাংলা ও বাঙালির যোগ! মূল অভিযুক্ত পরশুরামকে জেরা করে কর্নাটক পুলিশ দক্ষিণ ২৪পরগনার উস্তির বাসিন্দা প্রতাপ হাজরার নাম পেয়েছে। প্রশ্ন কে এই প্রতাপ হাজরা? ২০১২ সালে প্রথম প্রতাপের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়। ২০১৪ সালে মহারাষ্ট্রের হিন্দু জাগৃতি সমতিতে যোগ দেয়। এই রাজ্যে শাখা তৈরি করে। পরে ভবানী সেন নামে একটি সংগঠনও তৈরি করে। তারপর তার প্রশিক্ষণ হয়। তার শিবিরে রাজ্যের ১২জন ছিল। প্রশিক্ষক হিসাবে আর এক বাঙালির নামও গোয়েন্দাদের কাছে এসেছে। ২০১৫ সালে সম্প্রীতি নষ্ট করার অভিযোগে প্রতাপ গ্রেফতার হয়। পুনের সানবার্ন ফেস্টিভ্যালে বিস্ফোরণে যুক্ত থাকার অভিযোগে উস্তি থেকে তাকে গ্রেফতারও করা হয়। আপাতত সে মুম্বইয়ের আর্থার রোড জেলে রয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...