Wednesday, June 24, 2026

অণ্ডালের পর বার্নপুর থেকে উড়ান!

Date:

Share post:

অন্ডালের পর আসানসোলের বার্নপুর থেকে বিমান চালু হবে? এমন আশার কথাই শুনিয়েছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। বলেছেন ইস্কো কারখানার যে বিমানবন্দরটি রয়েছে, সেখান থেকে দ্রুত বিমান উড়বে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে সবুজ সঙ্কেতও দিয়েছে। ডিজিসিএ-র লাইসেন্সের জন্য অপেক্ষা করা হচ্ছে। সেই সঙ্গে কিছু গাছ কাটতে হবে, খুঁটিও সরাতে হবে। লাইসেন্স পাওয়ার পর বিমান সংস্থাগুলিকেও আগ্রহ দেখাতে হবে। ফলে দ্রুত চালু হওয়ার সম্ভাবনা কমই। দীর্ঘদিন ধরেই শিল্পাঞ্চল এলাকার মানুষের এটা দাবি। ছোট বিমান কালাঝরিয়ার এয়ারাস্ট্রিপ থেকে চালানো সম্ভব। ২০১৬ সালে চুক্তির পর সংস্কার শুরু হয়। ১২০০ মিটার রানওয়ে তৈরি। বাতানুকূল যাত্রী প্রতীক্ষালয়ও তৈরি। মলয় জানান, প্রাথমিকভাবে কলকাতা, রাঁচি, ভূবনেশ্বরে উড়ান চলবে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...