Sunday, June 28, 2026

নজির বিহীন! ফাঁসি আটকাতে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ নির্ভয়াকাণ্ডের ৩আসামী

Date:

Share post:

নজির বিহীন! ফাঁসি আটকাতে এবার আন্তর্জাতিক ন্যায় আদালতের দ্বারস্থ নির্ভয়াকাণ্ডের মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ৩ অপরাধী: অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত ও বিনয় শর্মা। মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ আর্জি জানিয়েছে তারা। এর আগে ভারতের কোনও ধর্ষক ফাঁসি রদের দাবিতে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছে বলে শোনা যায়নি। তবে কোনও দেশের আসামীদের প্রাণদণ্ড সেই দেশের অভ্যন্তরীণ বিষয়, তা নিয়ে আন্তর্জাতিক আদালত কোনও সিদ্ধান্ত শোনাবে না বলে মত আইনজীবীদের একাংশের।
নির্ভয়ার তিন আসামী আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হলেও মুকেশ সিং কেন আবেদন করল না তা নিয়ে জল্পনা বাড়ছে। আগের মতো সময় বাড়িয়ে নিতেই এই সিদ্ধান্ত কি না নিয়েও আলোচনা চলছে।
এদিকে, সোমবার মুকেশ সিং ফের রায় সংশোধনের আর্জি জানায় সুপ্রিম কোর্টে। কিন্তু ইতিমধ্যেই মুকেশের সমস্ত আইনি সংস্থান শেষ হয়ে গিয়েছে বলে নতুন করে কোনও আর্জি শোনা হবে না বলে জানিয়ে আবেদন খারিজ করে দেন বিচারপতি। এরপরেই ফাঁসির সাজাপ্রাপ্ত ৩ অপরাধী- অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত এবং বিনয় শর্মা আইসিজে-র শরণাপন্ন হয়। এখন সেই আর্জি তাদের ২০ মার্চ ফাঁসি কার্যকর করতে কোনও বাধা সৃষ্টি করবে কি না সেটাই দেখার।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...