Monday, June 8, 2026

নির্বাচন কমিশনকে চাপে ফেলে কৌশলী টুইট রাজ্যপালের

Date:

Share post:

ফের তাৎপর্যপূর্ণ টুইট রাজ্যপাল জগদীপ ধনকড়ের। আজ, সোমবার পুরভোট নিয়ে রাজ্য কমিশনের সর্বদলীয় বৈঠক। ১০টি স্বীকৃত রাজনৈতিক দলকে নিয়ে এই বৈঠক ডেকেছেন নির্বাচন কমিশনার সৌরভ দাস। পুরভোট নিয়ে প্রতিটি দলের মতামত জানতে চাইবেন তিনি। এদিকে, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অবশ্য ভোট পিছিয়ে করোনা মোকাবিলায় সকলকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে।

এরপরই রাজ্যপাল সোমবার সকাল সকাল সুষ্ঠু ভোটের আবেদন জানিয়ে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন টুইটে রাজ্যপাল জগদীপ ধনকড় সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ ভোট পরিচালনের আবেদন রেখেছেন রাজ্য নির্বাচন কমিশনের কাছে।

তিনি আরও জানিয়েছেন, সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট সম্পন্ন করা গণতান্ত্রিক দেশে জাতীয় দায়বদ্ধতা। তাই ব্যর্থতার দায়ও নিতে হবে নির্বাচন কমিশনকেই। এই আর্জি জানিয়ে দিন কয়েক আগেই একটি চিঠিও রাজভবনের তরফে পাঠানো হয় রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ কুমার দাসকে।

আরও পড়ুন-করোনা আতঙ্কে প্রেসিডেন্সিতে হস্টেল বন্ধের নোটিশ, ক্ষুব্ধ আবাসিক পড়ুয়ারা

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...