Sunday, June 28, 2026

অনির্দিষ্টকালের জন্য স্থগিত পুরভোট: কলকাতা-সহ ৮৮টি পুরসভায় প্রশাসক

Date:

Share post:

করোনা সংক্রমণের রুখতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত কলকাতা-সহ রাজ্যের সব পুরসভার নির্বাচন। এই পরিস্থিতিতে কলকাতা-সহ ৮৮টি পুরসভায় প্রশাসক বসাতে চলেছে নবান্ন।

মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আগেই হাওড়া, নৈহাটি, পাণিহাটি-সহ ১২টি পুরসভায় আগেই প্রশাসক বসিয়েছিল রাজ্য সরকার। এপ্রিলের বিভিন্ন সময়ে কলকাতা-সহ রাজ্যের ৮৮টি পুরবোর্ডের মেয়াদ শেষ হচ্ছে। এই পরিস্থিতিতে ভোট না হলে বোর্ডের কোনও অস্তিত্ব থাকবে না। ফলে প্রশাসক বসিয়েই রুটিন কাজ করতে হবে।
বর্তমান পরিস্থিতিতে পুরভোটের দিনক্ষণ ঠিক করতে সোমবার বৈঠক ডাকে রাজ্য নির্বাচন কমিশন। বৈঠকে ৯টি রাজনৈতিক দল ভোট পিছিয়ে দেওয়ার দাবিতে সহমত হয়। এরপরই রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস জানান, এই পরিস্থিতিতে রাজ্যে এখনই পুরভোট করা যাচ্ছে না। ১৫দিন পরে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, করোনার সংক্রমণ রুখতে রাজ্যের তরফে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। এলাকা পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নিকাশি ব্যবস্থা ঠিক রাখা এবং পরিশ্রুত পানীয় জল সরবরাহ করার নির্দেশও দেওয়া হয়েছে। এখন পুর প্রশাসকদেরই করোনা সংক্রমণ রোধে কর্মসূচি রূপায়নের দায়িত্ব নিতে হবে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...