Saturday, April 4, 2026

করোনা আতঙ্ক: সোমবারও শেয়ারবাজারের পতন অব্যাহত

Date:

Share post:

সপ্তাহে কাজের প্রথমদিনেও শেয়ারবাজারের পতন অব্যাহত। এদিন বাজার খোলার কয়েক মিনিটের মধ্যেই সেনসেক্স নেমে যায় ২১০০ পয়েন্ট। নিফটির সূচকও নিম্নমুখী। সূচক নেমে দাঁড়ায় ৬১৬ পয়েন্টে। কিছুক্ষণ পরে পরিস্থিতির সামন্য উন্নতি হয়ে সেনসেক্স দাঁড়ায় ৩২২১০ পয়েন্টের কাছাকাছি। তবে নিফটি-র সূচক তেমন বাড়েনি।
করোনার প্রভাবে প্রায় গত এক সপ্তাহ ধরে নিন্মমুখী শেয়ারবাজার। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, গত শুক্রবার খোলার পরে মুম্বইয়ের শেয়ারবাজার ৪৫ মিনিট বন্ধ রাখা হয়েছিল। কিন্তু তাতেও পতন রোখা হয়নি। লগ্নিকারীরা আশা করেছিলেন সোমবার হয়ত বাজার কিছুটা চাঙ্গা হবে। কিন্তু তা না হয়ে উল্টে নামল সূচক।

আরও পড়ুন-মধ্যপ্রদেশ: রাজ্যপালের নির্দেশ, তবু আস্থা ভোট পিছোতে মরিয়া রাজ্য সরকার

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...