Thursday, April 9, 2026

সংখ্যাগরিষ্ঠতা আছে, ফ্লোর টেস্ট দেব না, রাজ্যপালের সঙ্গে দেখা করে বলে এলেন কমল নাথ

Date:

Share post:

মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার ফেলার চক্রান্ত করছে বিজেপি। কিছু বিধায়ককে ভয় দেখিয়ে আটকে রাখা হয়েছে। এই অবস্থায় বিধানসভায় ফ্লোর টেস্ট দিয়ে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবে না রাজ্য সরকার। সোমবার রাতে রাজ্যপাল লালজি ট্যান্ডনের সঙ্গে দেখা করে তাঁকে একথাই জানিয়ে এলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ। পরে সাংবাদিকদের তিনি বলেন, আমার সরকারের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তাই ফ্লোর টেস্টের প্রশ্নই ওঠে না। বিজেপির দরকার হলে ওরা আগে বিধানসভায় নিয়ম মেনে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনুক।

সোমবার বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপালের ভাষণের পরই করোনা পরিস্থিতির কথা বলে বিধানসভা ২৬ মার্চ পর্যন্ত মুলতুবি ঘোষণা করেন মধ্যপ্রদেশের স্পিকার প্রজাপতি। ফের মঙ্গলবারে আস্থা ভোট করার কথা রাজ্যপাল বললেও রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে এসেছেন, তিনি এখন সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবেন না। এই পরিস্থিতিতে সবার নজর মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানির দিকে।

Related articles

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...