Sunday, June 28, 2026

শোভনকে মরচে পরা ছুরি কে বললেন!

Date:

Share post:

এবারে বিজেপি বনাম বিজেপি। শোভন চট্টোপাধ্যায়কে প্রকাশ্য কটাক্ষ অনুপম হাজরার। ট্যুইটে কোথাও শোভনের নাম নেই। কিন্তু কটাক্ষের লক্ষ্য যে শোভন, তা বলার অপেক্ষা রাখে না। শোভনকে মরচে পড়া ছুরি বলে সম্বোধন করে অনুপম লিখেছেন — “একজনকে নিয়ে গত 4 মাস ধরে এত বেশি টানাপোড়েন বা দড়ি-টানাটানি চলছে as if উনি যে দলে থাকবেন সেই দলকেই জিতিয়ে দেবেন!!! এখন ব্যাপারটা একটু irritating আর হাস্যকর হয়ে যাচ্ছে। আদেখলাপনার একটা সীমা থাকা উচিত। মরচে পড়া ছুরি কতটা কাটবে সেটাও সন্দেহ!!!

লক্ষ্যণীয় দুজনেই তৃণমূল থেকে বিজেপিতে নাম লিখিয়েছেন। অনুপম বিজেপি রাজনীতিটাই করছেন, আর শোভন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। এই মুহূর্তে তৃণমূলের দিকে হেলে রয়েছেন। আবার বিজেপি সভাপতিও আশা ছাড়েননি। তাঁর ধারণা পোক্ত রাজনীতিবিদ শোভন বিজেপিতেই থাকবেন। এই রাজনৈতিক টানাপড়েনের মাঝেই অনুপমের ট্যুইট। অনুপমও নিজের নানা কর্মকাণ্ডে বিতর্কে থাকেন। এবার আবার নয়া বিতর্ক। তবে এই ‘মরচে পড়া ছুরি’ উপমা শোভনের পক্ষে যে মোটেই শোভনীয় নয়, তা নিশ্চিত করে বলা যায়।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...