Saturday, April 4, 2026

করোনা সঙ্কট : শুটিং বাকি রেখেই দেশে ফিরছেন জিৎ-মিমি

Date:

Share post:

করোনা আতঙ্কে কাঁপছে গোটা হলিউড-বলিউড থেকে টলিউড। সরকারি নির্দেশিকা মেনে বন্ধ হয়েছে সব রকমের শুটিং। সমস্ত ধারাবাহিক, রিয়্যালিটি শো এবং সিনেমাও। এবার বন্ধ হল ‘বাজি’ ছবির শুটিং। শুটিং বন্ধ হওয়ার কথা জানালেন জিৎ-মিমি। শ্যুটিং বাতিল হওয়ায় লন্ডন থেকে দেশে ফিরতে হচ্ছে গোটা টিমকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী ১৮ মার্চের পর ইউরোপ থেকে কোনও ব্যক্তি আর দেশে ফিরতে পারবেন না। এই কারণে দেশে ফিরলেন ‘বাজি’ টিমের সবাই।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় জিৎ লিখেছেন, ”এই পরিস্থিতির কথা মাথায় রেখে, মানুষের জীবনের ঝুঁকির কথা মাথায় রেখে শ্যুটিং বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা লন্ডন থেকে নিজেদের বাড়িতে ফিরে আসছি। সকলেই প্রার্থনা করুন আমরা যেন এই পরিস্থিতি থেকে শীঘ্রই বের হয়ে আসতে পারি।”

মিমি জানিয়েছেন, ”আমরা এখানে সকলেই ঠিক আছি, যতটা সম্ভব সতর্কতা অবলম্বন করেই ছবির শ্যুটিং চলছে। আশাকরি, আপনারাও সকলে ভালো আছেন, নিরাপদে থাকুন, সকলে সতর্ক করুন।”

আরও পড়ুন-EXCLUSIVE:কেমন আছেন পি কে? জানালেন ডাঃ কুণাল সরকার

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...