Monday, March 23, 2026

করোনায় বিশ্ব জুড়ে মৃতের সংখ্যা ছাড়াল ৭ হাজার

Date:

Share post:

সারা বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ৭ হাজার। আক্রান্ত ১ লক্ষ ৮০ হাজারের বেশি। মঙ্গলবার ভারতে আরও ১ জনের মৃত্যু হয়েছে। দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৩। এখনও পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা ১৩৭ জন।

করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার মহারাষ্ট্রে ১ জনের মৃত্যু হয়েছে। সম্প্রতি তিনি দুবাই থেকে ফিরেছিলেন। মহারাষ্ট্রে যাঁদের হোম কোয়ারেন্টাইন করা হয়েছে, তাঁদের হাতে স্ট্যাম্প দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। করোনা সন্দেহে সতর্কতা জারি হয়েছে পশ্চিমবঙ্গেও। করোনা নিশ্চিত না হলেও কোয়ারেন্টাইন করা হয়েছে। এছাড়া হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেওয়া হয়েছে অনেককে। আবার সর্দি-কাশি হলেই মাস্ক পরা বাধ্যতামূলক করেছে কেন্দ্র। এদিন কর্নাটকের কলবুর্গি জেলার বছর কুড়ির এক তরুণী। কলবুর্গি জেলাতেই যে ব্যক্তির মৃত্যু হয়েছিল, তাঁর সংস্পর্শে আসা ৬০ বছরের এক বৃদ্ধাও করোনায় আক্রান্ত। কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন নিজেই নিজেকে কোয়ারেন্টাইন করার সিদ্ধান্ত নিয়েছেন।

সারা বিশ্বে করোনা ত্রাসের মধ্যেও স্বস্তির খবর দিয়েছে আমেরিকা। পরীক্ষামূলক ভাবে করোনার প্রতিষেধক টিকার প্রয়োগ শুরু করেছে ট্রাম্প প্রশাসন। সারা বিশ্বে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭৯ হাজার ৮৮৩ জন। ইউরোপের সমস্ত সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে ফিলিপিন্সে। ফ্রান্সে স্কুল, কলেজ, বাজার, বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ। বৃহস্পতিবার থেকে হংকং-এ যাঁরা ঢুকবেন তাঁদের ন্যূনতম ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন করা হবে। কম্বোডিয়ায় নতুন করে ১২ জন আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন-নৌবাহিনীতে মহিলা অফিসার নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়

Related articles

দক্ষিণে চড়বে তাপমাত্রার পারদ, উত্তরে নতুন করে দুর্যোগের পূর্বাভাস

ঘূর্ণাবর্তের জের কাটলেও এখনই বাংলার উপর থেকে দুর্যোগের মেঘ এখনই সরছে না। এখনও পশ্চিমী ঝঞ্ঝা উত্তরবঙ্গের (north Bengal)...

নলেন গুড় থেকে কৃষ্ণনগরের মাটির পুতুল: GI ট্যাগের অপেক্ষায় বাংলার ৪৬ পণ্য

হস্তশিল্প থেকে খাদ্যদ্রব্য- বাংলার ঐতিহ্যবাহী অনেক জিনিসেই মিলেছে GI ট্যাগ। এবার আরও ৪৬টি পণ্য ভৌগোলিক নির্দেশক বা জিআই...

IPL: আরসিবির মালিকানা বদল, বিরাট ব্রিগেডকে নিয়ে আগ্রহী একাধিক নামী সংস্থা

আইপিএল (IPL) শুরুর আগেই ফের চর্চায় আরসিবির (RCB) মালিকানা বদল। দীর্ঘদিন ধরে দলটির বিক্রির খবর শোনা যাচ্ছিল, তবে...

ডিজিটাল নজরদারিতে বেশি ধরা পড়ছে ট্রাফিক আইন ভাঙার তথ্য

ট্রাফিক আইন (Traffic violations) ভাঙার ক্ষেত্রে ডিজিটাল নজরদারি (digital surveillance) বাড়ায় রাজ্যে অনলাইন বা ই-চালানের সংখ্যা বেড়েছে। ট্রাফিক...