Wednesday, June 10, 2026

নৌবাহিনীতে মহিলা অফিসার নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়

Date:

Share post:

সেনাবাহিনীর পরে এবার নৌবাহিনীতেও স্থায়ী কমিশনড পদে মহিলাদের নিয়োগের পক্ষে রায় দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার, ঐতিহাসিক রায়ে শীর্ষ আদালত জানায়, ভারতীয় নৌবাহিনীতে মহিলা অফিসাররাও পুরুষদের সমকক্ষ। লিঙ্গবৈষম্য না রেখে একই রকম আচরণ করা উচিত বলে কেন্দ্রীয় সরকারকে জানিয়েছেন বিচারপতিরা।

এ দিন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ রায় দিতে গিয়ে বল, যে সব মহিলারা নিজেদের পরিবার ছেড়ে দেশের সেবা করার জন্য এগিয়ে এসেছেন তাঁদের স্থায়ী কমিশনড পদে নিয়োগ না করা হলে, তা চরম অন্যায় হবে। এই বিষয় নিয়ে তিন মাসের মধ্যে কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ করতেও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায়।

শীর্ষ আদালতের মতে, নৌবাহিনীতে মহিলাদের স্থায়ী ভাবে নিয়োগের ক্ষেত্রে কোনও লিঙ্গবৈষম্য থাকতে পারে না।

আরও পড়ুন-“দিল্লিতে ছিলামই না”, ফাঁসি এড়াতে মরিয়া দাবি মুকেশের

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...