Saturday, June 27, 2026

“দিল্লিতে ছিলামই না”, ফাঁসি এড়াতে মরিয়া দাবি মুকেশের

Date:

Share post:

ফাঁসি আটকাতে মরিয়া নির্ভয়াকাণ্ডের মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ৪ অপরাধী। সোমবার, অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত ও বিনয় শর্মা আন্তর্জাতিক ন্যায় আদালতের দ্বারস্থ হওয়ার পরে, মঙ্গলবার অন্য আবেদন চতুর্থ অপরাধী মুকেশ সিংয়ের। নির্ভয়া কাণ্ডে ৪ দোষীর আইনজীবী এপি সিং নয়া পিটিশন দাখিল করে দাবি করেন ঘটনার দিন অর্থাৎ ২০১২-র ১৬ ডিসেম্বর দিল্লিতে ছিলই না তাঁর মক্কেল মুকেশ সিং। এদিন আদালতে এপি সিং বলেন, মুকেশকে ঘটনার পরের দিন ১৭ ডিসেম্বর রাজস্থান থেকে গ্রেফতার করা হয়। ঘটনার দিন সে রাজধানীতে ছিল না। তিহার জেলেও মুকেশের উপর অত্যাচার চালানো হয়েছে বলে পিটিশনে অভিযোগ করেছেন আইনজীবী এপি সিং। সরকার পক্ষের আইনজীবীর মতে, ফাঁসির তারিখ পিছিয়ে দিতেই নতুন নাটক শুরু করেছে মুকেশ সিং।

সোমবার, নির্ভয়ার তিন আসামী আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হলেও মুকেশ সিং কেন আবেদন করেনি তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। মঙ্গলবার সেটাই স্পষ্ট হল। এবার পিটিশন দাখিল করে মুকেশ দাবি করেছে ঘটনার দিন দিল্লিতে ছিলই না সে।
এদিকে, সোমবার মুকেশ সিং ফের রায় সংশোধনের আর্জি জানায় সুপ্রিম কোর্টে। কিন্তু ইতিমধ্যেই মুকেশের সমস্ত আইনি সংস্থান শেষ হয়ে গিয়েছে বলে নতুন করে কোনও আর্জি শোনা হবে না বলে জানিয়ে আবেদন খারিজ করে দেন বিচারপতি। তার ২৪ ঘণ্টার মধ্যেই আদালতে নতুন আপিল দাখিল করে প্রাণদণ্ড এড়াতে চাইছে মুকেশ।

আরও পড়ুন-কলকাতা পুরসভায় প্রশাসক বসানোর নিয়ম নেই! আইন পরিবর্তনের পথে হাঁটতে পারে রাজ্য

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...