Friday, June 5, 2026

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

Date:

Share post:

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল পুলিশ। শুক্রবার ওড়িশা থেকে সুশান্ত ঘোষের গাড়ির চালক সুজিত চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। গাড়ি ফেলে পালিয়ে যান সুশান্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, সুশান্ত হকারদের দোকান দেওয়ার নাম করে বে-আইনিভাবে টাকা তুলেছিলেন। এই ঘটনা নিয়ে আনন্দপুর থানায় হকার্স কমিটির তরফ থেকে সুশান্ত ঘোষের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছিলেন। তাঁরা অভিযোগ তোলেন হকারদের থেকে সুশান্ত প্রায় তিন কোটি টাকা তোলা তুলেছেন। এরপর থেকে তাঁর খোঁজ চালাচ্ছিল পুলিশ। আরও পড়ুন: চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে তাঁরা খবর পায় সুশান্ত ঘোষ ওড়িশাতে পালিয়ে বেড়াচ্ছে। এদিন খবর পেয়ে তাঁর পিছনে ধাওয়া করে পুলিশ। অভিযোগ, রাস্তায় গাড়ি রেখে তিনি পালিয়ে যান। পুলিশ যখন গাড়ির কাছে পৌঁছোয়, তখন ভিতরে ছিলেন শুধু চালক। তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনও পলাতক ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ।

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...

ডাবল ইঞ্জিনের প্রথম পদক্ষেপ, সাই-রাজ্য যৌথ উদ্যোগে বিশ্ব সাইকেল দিবসে বিশেষ কর্মসূচি

আগামী রবিবার বাইসাইকেল ডে উপলক্ষ্যে একটি সাইকেল যাত্রার ইভেন্টের আয়োজন করেছে সাই। যুবভারতী থেকে সেন্ট্রাল পার্ক হয়ে আবার...