Friday, April 3, 2026

ডানকুনিতে গোমূত্র বিক্রি: নাম জড়াল ২ সাংবাদিকের

Date:

Share post:

ডানকুনিতে করোনা ঠেকোনোর বুজরুকি দিয়ে গোমূত্র বিক্রি করার অভিযোগে ধৃত মামুদ আলিকে জেরায় নয়া তথ্য। স্থানীয় সাংবাদিকদের কথাতেই না কি এই কাজ করেছিলেন। সূত্রের খবর, ডানকুনি থানার পুলিশি জেরায় এই অভিযোগ করেছেন মামুদ।
সোমবার, হুগলির ডানকুনিতে করোনাভাইরাস রোধ করতে গোমূত্র ও গোবর বিক্রি করছিলেন মামুদ আলি। এই বুজরুকিতে নিন্দার ঝড় ওঠে চিকিৎসকসহ সব মহলে। মঙ্গলবার, মামুদকে গ্রেফতার করা হয়। তারপরেই সামনে আসে এই তথ্য। সংবাদ মাধ্যমের সামনেও মামুদ জানান, স্থানীয় এক পোর্টালের সাংবাদিকই তাঁকে দিয়ে গোমূত্র বিক্রি করিয়েছিলেন। তাঁর সঙ্গে একটি বাংলা বহুল প্রচারিত নিউজ চ্যানেলের জেলার প্রতিনিধিও যুক্ত বলে অভিযোগ করেন মামুদ। বিজেপির পক্ষ থেকে ওই দুই সাংবাদিকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মামুদকে দফায় দফায় জেরা করছে পুলিশ।

আরও পড়ুন-করোনা মোকাবিলা: অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্নিয়োগ সরকারের

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...