Friday, June 19, 2026

করোনা বিধি উড়িয়ে শিলিগুড়িতে সমাবেশ দুই মন্ত্রীর, বিতর্ক

Date:

Share post:

করোনা সতর্কতা চুলোয় যাক। জনসংযোগের সুযোগ কি হাতছাড়া করা যায়! করোনাবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যের দুই মন্ত্রী রীতিমতো বিপুল লোক সমাগমের মধ্যে রাজনৈতিক কর্মসূচি পালন করলেন। সৌজন্যে উত্তরবঙ্গের দুই মন্ত্রী গৌতম দেব ও রবীন্দ্রনাথ ঘোষ। যা নিয়ে নেটিজেনদের মধ্যে বিস্ময়, রাজনৈতিক মহলে প্রশ্ন।

কী করলেন দুই মন্ত্রী? পারিষদদের নিয়ে পুজো দিলেন। অসংখ্য মানুষকে পিছনে রেখে ফিতে কেটে নতুন প্রকল্পের উদ্বোধন করলেন। তাঁদের বক্তব্য ভিড় করে মানুষ শুনলেন। শুধু তাই নয় সদ্যোজাতকে ৫০০টাকা দিয়ে আশীর্বাদও করলেন! করোনা হামলা থেকে রাজ্যের মানুষকে দূরে রাখতে মুখ্যমন্ত্রী যখন স্কুল,কলেজ, চিড়িয়াখানা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন, তখন তাঁর মন্ত্রিসভার দুই মন্ত্রীর এ হেন কর্মকাণ্ডে বিস্ময় সর্বত্র। শাসক দলের মন্ত্রী হলেই কি সাত খুন মাফ! আর মন্ত্রীরা কী বলছেন এমন কর্মসূচির পর? বলছেন, সব নিয়ম মেনেই আমরা কর্মসূচি করেছি। কিন্তু এত মানুষ সঙ্গে নিয়ে? তার জবাবে রাজ্য মন্ত্রিসভার সদস্যরা বলেছেন,মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এতো মানুষ এলে আমরা কী করব!

Related articles

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...

বিবাহিত অম্বরীশ! অভিনেতার ছবি পোস্ট করে চমক কৌশিকের

বৃষ্টিভেজা শুক্রের সকালে টলিউডে সুখবর। বিয়ে করেছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)! পাত্রী নাকি এয়ারহোস্টেস। আর বিয়েটা হয়েছে...

গয়না কেনার আগে দেখে নিন শুক্রবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...