Monday, April 13, 2026

ওষুধ তৈরির ৬৭% রাসায়নিক আসে চিন থেকে!

Date:

Share post:

বিস্ময়ের হলেও এটাই বাস্তব, ভারতে তৈরি ওষুধের জন্য যে লবণজাত পদার্থের দরকার হয়, তার ৬৭% আসে চিন থেকে। আরও পরিস্কার করে বললে বলতে হয় ইউহান প্রদেশ থেকে। যে জায়গাটি করোনা ভাইরাসের আঁতুড়ঘর। বর্তমান পরিস্থিতিতে এই ধরণের আমদানি কার্যত বন্ধ। তাহলে ভারতে তৈরি ওষুধের ভবিষ্যৎ কী? মঙ্গলবার লোকসভায় আমজনতার সঙ্গে সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ বিষটি উত্থাপন করেন তৃণমূল সাংসদ মালা রায়। প্রত্যুত্তরে রাসায়নিক ও সার দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী সদানন্দ গৌড়া সাংসদের তথ্যকে সংশোধন করে জানান, বিদেশ থেকে মোট আমদানিকৃত রাসায়নিক দ্রব্যের আর্থিক মূল্য ২০১৮-১৯)-এ ছিল ৩৫৬০.৩৫ মিলিয়ন মার্কিন ডলার। যার মধ্যে চিন থেকেই আমদানি হয়েছে ২৪০৫.৪২ মিলিয়ন ডলারের রাসায়নিক, যা ৬৭%। সরকারি স্তরের খবর ইতিমধ্যে ভারতের কাছে ওষুধ তৈরির জন্য অত্যাবশকীয় এই রাসায়নিক দ্রব্য ২-৩ মাসের মতো জমা রয়েছে। আর এর দেখভালের জন্য একটি কমিটি তৈরি হয়েছে। সেই কমিটির অন্যতম সদস্য ডাঃ ঈশ্বরা রাই জানাচ্ছেন, ইউহান প্রদেশে থেকে যে রাসায়নিকগুলো আসত তার পরিবর্তে অন্য দেশ থেকে তা আনতে হবে। কালোবাজারি রুখতেও হবে। ওষুধের দামও যাতে না বাড়ে, সেটিও দেখবে মনিটারিং কমিটি। সরকার দেশবাসীকে আশ্বস্তও করছে। এ নিয়ে কোনও সংশয় নেই।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...