Wednesday, March 11, 2026

গগৈয়ের রাজ্যসভার মনোনয়ন চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা

Date:

Share post:

সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের রাজ্যসভার মনোনয়নকে চ্যালেঞ্জ করে বুধবার সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করলেন সমাজকর্মী মধু কিশওয়ার। বিভিন্ন ইস্যুতে মোদি সরকারের সমর্থক মধু এই ইস্যুতে কেন্দ্রের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, অতীতে কংগ্রেস সরকার যে ভুল করেছিল, সেই একই ব্লান্ডার করল মোদি সরকার। সরকারের এই সিদ্ধান্ত বিচারবিভাগের নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। বিচারব্যবস্থার স্বাধীনতা ও স্বচ্ছতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সংশয় তৈরি করেছে। সার্বিকভাবে সমাজে এর খুব খারাপ প্রভাব পড়বে। এটা বিপজ্জনক প্রবণতা। তাই আমি সর্বোচ্চ আদালতে মামলা করতে বাধ্য হয়েছি।

spot_img

Related articles

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...

বঞ্চনা থেকে নাগরিকত্বহীনতা, ধর্নামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন বিশিষ্টরা

কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা, এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তৃণমূলের ধরনামঞ্চ মঙ্গলবার পরিণত হয়েছিল প্রতিবাদের...

মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মমতার লড়াই ‘ঐতিহাসিক’, ধর্নামঞ্চে বললেন সুবোধ সরকার

এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে এমন লড়াই বিরল, ধর্মতলার ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীর এই আন্দোলনের প্রশ্নংসা করে...