Sunday, April 12, 2026

করোনা আতঙ্কে স্বামীকে বাড়িতে ঢুকতে বাধা স্ত্রীর, NOC আনতে আইডি ছুটলেন ব্যবসায়ী!

Date:

Share post:

করোনাভাইরাসের জেরে ৩৫ বছরের দাম্পত্য জীবন টালমাটাল।স্ত্রীর আশঙ্কা, স্বামী উত্তরবঙ্গে গিয়েছিলেন তাই করোনা সংক্রমণ হয়ে থাকতে পারে। শুধুমাত্র এই সন্দেহের বশে তাঁকে বাড়িতে ঢুকতেই দিলেন না স্ত্রী। বাধ্য হয়ে তাই স্বামী কাটোয়া থেকে গেলেন কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে। সেখান থেকে ‘করোনা মুক্ত’ বলে শংসাপত্র নিয়ে এলেন । তারপরই বাড়িতে ঢুকতে দিলেন স্ত্রী।
কাটোয়ার স্টেডিয়ামপাড়া এলাকার মণ্ডলবাড়ির এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে । শংসাপত্র নিয়ে এসেও শান্তি নেই স্বামীর। আপাতত ‘একঘরে’ করে রেখে দেওয়া হয়েছে অরুণ মণ্ডলকে। স্ত্রীর নির্দেশে ১৪ দিন তাঁকে কাটাতে হবে কুঠুরিতে।
জানা গিয়েছে, ব্যবসায়ী অরুণ মণ্ডল ৬ মার্চ একাই দার্জিলিংয়ে বেড়াতে গিয়েছিলেন। ১৩ মার্চ বিকেলে তিনি ফিরে আসেন। তবে তাঁকে বাড়িতে ঢুকতে বাধা দেন স্ত্রী কল্পনা মণ্ডল। তিনি স্বামীকে স্পষ্ট ভাবে বলেন, “চারদিকে এখন করোনা ভাইরাসের সংক্রমণের খবর পাচ্ছি । তোমাকে করোনা মুক্ত বলে চিকিৎসকের সার্টিফিকেট নিয়ে আসতে হবে। তবেই বাড়িতে ঢুকতে দেব।” আসলে কথায় আছে না, ‘আপনি বাঁচলে বাপের নাম! ‘

Related articles

ISL:  থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...

কেশপুরই হবে বিজেপির শেষপুর! ভোটে জয়ের লক্ষ্য বেঁধে কেশপুরে হুঙ্কার অভিষেকের 

রবিবাসরীয় প্রচারে হুগলি ও পূর্ব মেদিনীপুরে সভা ও রোড-শোয়ের পর পশ্চিম মেদিনীপুরের কেশপুরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমজমাট জনসভা। কেশপুরের...

SIR শুনানির আগের ভোটদানের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের

বাংলায় এসআইআর করে যেভাবে ন্যায্য ভোটারদের ভোটদানের অধিকার হরণ করার খেলা খেলছে জাতীয় নির্বাচন কমিশন (ECI), তার প্রতিবাদ...

গান্ধীজিকে ‘দেশদ্রোহী’ তকমা! ধূপগুড়িতে নির্বাচনী সভায় দাঁড়িয়ে চরম ঔদ্ধত্য বিজেপি প্রার্থীর

ভোটের ময়দানে হার-জিতের লড়াই থাকেই, কিন্তু  জাতির জনক মহাত্মা গান্ধীকে স্রেফ রাজনৈতিক ফায়দা তুলতে প্রকাশ্যে ‘দেশদ্রোহী’ বলে দাগিয়ে...