Friday, June 19, 2026

বিদ্রোহী’ বিধায়কদের ‘উদ্ধার’ করতে গিয়ে গ্রেফতার দ্বিগ্বিজয় সিং

Date:

Share post:

কংগ্রেসের ‘বিদ্রোহী’ বিধায়কদের ‘উদ্ধার’ করতে গিয়ে বেঙ্গালুরুতে গ্রেফতার হলেন প্রবীণ কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং৷ মধ্যপ্রদেশের ২১ জন বিদ্রোহী কংগ্রেস বিধায়ক বেঙ্গালুরুর একটি হোটেলে রয়েছেন। তাঁদের সঙ্গে দেখা করার জন্য বুধবার সকালেই বেঙ্গালুরু পৌঁছে যান দ্বিগ্বিজয় সিং। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কর্নাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার৷ এর পর এই দু’জনে বেঙ্গালুরুর সেই হোটেলে যান, যেখানে বিদ্রোহীরা রয়েছেন। কিন্তু বিদ্রোহীদের সঙ্গে দেখা করার আগেই আটকানো হয় দ্বিগ্বিজয়কে। প্রতিবাদে তিনি হোটেলের সামনেই ধরনায় বসেন৷ ঘটনাস্থলেই গ্রেফতার করা হয় প্রবীণ এই কংগ্রেস নেতাকে।
দ্বিগ্বিজয় সিং-এর অভিযোগ, জোর করে আটকে রাখা হয়েছে ওই বিধায়কদের। তিনি বলেন, “আমি ৫ জন বিধায়কের সঙ্গে কথা বলেছি। ওরা বলেছে যে ওদের জোর করে আটকে রাখা হয়েছে।, ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। ওদের পরিবারের সদস্যরা চিন্তায় রয়েছেন।”
প্রসঙ্গত, এই ২১ জন বিধায়কের হাতের মধ্যপ্রদেশ বিধানসভার ভবিষ্যতের চাবিকাঠি আছে৷ এই বিধায়কদের পদত্যাগপত্র বিধানসভার স্পিকার যদি গ্রহণ করেন, তা হলে সংখ্যালঘু হবে মধ্যপ্রদেশের কমল নাথ সরকার। হেরে যাবে আস্থা ভোটে। কিন্তু স্পিকার নর্মদাপ্রসাদ প্রজাপতি জানিয়ে দিয়েছেন, বিদ্রোহীরা তাঁর সঙ্গে দেখা না করলে তিনি তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করবেন না।

—-

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...