Monday, May 25, 2026

অসমের ‘ডিটেনশন ক্যাম্প’-এ গত এক বছরে ১০ জনের মৃত্যু

Date:

Share post:

কেন্দ্রের চালু করা অসমের ‘ডিটেনশন ক্যাম্প’-এ গত এক বছরে ১০ জনের মৃত্যু হয়েছে৷ এ কথা মঙ্গলবার সংসদে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। ‘বিদেশি’ হিসাবে চিহ্নিত করার পর তাঁদের ‘ডিটেনশন ক্যাম্প’-এ রাখা হয়েছিল।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষান রেড্ডি সংসদে জানান, অসমের সব মিলিয়ে ৬টি ডিটেনশন ক্যাম্পে ৩,৩৩১ জনকে রাখা হয়েছে। আরও ৩ হাজার জনকে রাখার মতো শিবির তৈরির কাজ চলছে। তিনি বলেন, “গত এক বছরে শিবিরে থাকা ১০ জনের মৃত্যু হয়েছে রাজ্যের বিভিন্ন হাসপাতালে। বিদেশি হিসাবে চিহ্নিত ওই ১০ জনের মৃত্যু হয়েছে গত ১ মার্চ, ২০১৯ থেকে ২৯ ফেব্রুয়ারি, ২০২০-এর মধ্যে”।
আইন অনুসারেই বিদেশি বা দোষী সাব্যস্ত বিদেশিদের ডিটেনশন সেন্টারে রাখা হয়। অসমে যে ৬ টি ডিটেনশন সেন্টার রয়েছে সেগুলির সম্মিলিত ধারণক্ষমতা ৩,৩৩১ জন। ডিটেনশন সেন্টারগুলি রয়েছে, তেজপুর (ধারণক্ষমতা- ৭৯৭ জন),
শিলচর (৪৭৯),
ডিব্রুগড় (৬৮০ জন), জোড়হাট (৬৭০), কোকরাঝাড় (৩৩৫) এবং গোয়ালপাড়ায় (৩৭০ জন)।
একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাবি করেছেন, অসমে NRC-র কোনো আটক-শিবির নেই। জাতীয় মানবাধিকার কমিশন বা National Human Rights Commission-এর সদস্যরা ওই শিবিরগুলিতে পরিদর্শন করেছেন। সেখানে আটক ব্যক্তিদের সঙ্গে কথাও বলেছেন NHRC-র প্রতিনিধিরা।

Related articles

সিবিএসই-র খাতা পুনর্মূল্যায়নে বেনজির কেলেঙ্কারি! ফিজিক্সে আপলোড অন্য ছাত্রের উত্তরপত্র

পরীক্ষার খাতায় নম্বর কম আসায় বোর্ডের নিয়ম মেনে পুনর্মূল্যায়নের আবেদন জানিয়েছিল দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। কিন্তু কেন্দ্রীয় বোর্ড...

 প্রতিহিংসার রাজনীতি? সরকার বদল হতেই জট কাটল ১০০ দিনের কাজের

রাজ্য রাজনীতিতে ক্ষমতার অলিন্দ বদল হতেই রাতারাতি ভোলবদল দিল্লির। রাজ্যে নতুন সরকার আসতেই ফের সচল হতে চলেছে ১০০...

আক্রান্ত কর্মীদের পাশে থাকার বার্তা! ইদের পরেই পথে নামছেন মমতা 

আক্রান্ত নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে ইদের পরেই এবার সশরীরে ময়দানে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কালীঘাটের বাসভবনে উত্তর...

কাজে যোগ দেওয়ার ৪ দিনের মধ্যেই কারখানায় শ্রমিকের দেহ উদ্ধার, তদন্তে হোমিসাইড শাখা

কারখানার ভিতর এক শ্রমিকের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার (Maniktala area of...