Friday, April 3, 2026

করোনা ছোঁয়নি আফ্রিকাকে, কারণ জানাল হু

Date:

Share post:

বিশ্বজুড়ে করোনা। কোয়ারেন্টাইন, আইসোলেশন থেকে গো মূত্র। এই মূহুর্তে গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা প্রায় ৫৭ হাজার, মৃতের সংখ্যা ৯ হাজার ছুঁই-ছুঁই। ভারতেও করোনা আতঙ্ক থাবা বসিয়েছে সমান ভাবে। তবে আফ্রিকা সে অর্থে করোনা মুক্ত। কীভাবে নিজেদের সুরক্ষার কবচে মুড়ে রেখেছেন আফ্রিকাবাসী? বিশ্লেষন করলেন আফ্রিকার হু-র রিজিওনাল ডিরেক্টর মাতশিদিসো মোয়েতি। করোনায় আফ্রিকাতে মৃত্যুর সংখ্যা ১। আক্রান্ত আরএক জাপানি পর্যটকের অবস্থাও স্থিতিশীল। তাকে পাঠানো হয়েছে দেশে। করোনা মুক্ত আফ্রিকার অন্যতম কারণ এখানকার মানুষদের সচেতনতা। মানুষজন নিজেদের আগ্রহেই স্যানিটাইজার ব্যবহার করতেন। সর্দি-কাশির উপসর্গ দেখা দিলেও স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে চলে যেতেন। ফলে সংক্রমণ সেভাবে ছড়াতে পারেনি। হু জানিয়েছে আফ্রিকার মানুষজন গত দুমাস ধরে বড় কোনও জমায়েত বা অনুষ্ঠানে সামিল হননি। যেহেতু আফ্রিকায় এইডস আক্রান্তদের সংখ্যা বেশি। তাই যেকোনও রকম সংস্পর্শ এড়াতে এইডস রোগীদের আগেই কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। মোটের ওপর শুধুমাত্র সচেতনতাকে হাতিয়ার করেই করোনা রোধ করেছে আফ্রিকা।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...