Saturday, April 4, 2026

ক্রেতা ঠকানোর অভিযোগ, জরিমানা পতঞ্জলিকে

Date:

Share post:

ক্রেতাদের ঠকানোর অভিযোগে পতঞ্জলি আয়ুর্বেদকে ৭৫.১ কোটি টাকার জরিমানা। সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ন্যাশনাল অ্যান্টিপ্রফিটিং অথরিটি। একটু বিশ্লেষণে যাওয়া যাক। পতঞ্জলি ক্রেতাদের পরিষেবা করের মানে জিএসটির সুবিধা দেয়নি। অর্থাৎ জিএসটি কমে যাওয়ার পরেও পতঞ্জলি ওয়াশিং পাউডারের দাম কমানো হয়নি।

গত সপ্তাহেই পতঞ্জলিকে নোটিস পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে ১৮ শতাংশ জিএসটি-সহ ৭৫.১ কোটি টাকা অবিলম্বে কেন্দ্রীয় সরকারের গ্রাহক কল্যাণ দফতরকে জমা করতে হবে। এর জন্য পতঞ্জলিকে তিন মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। ২০১৭ সালের শেষ ত্রৈমাসিকে ওয়াশিং পাউডারের উপরে জিএসটি-র পরিমাণ ২৮ শতাংশ থেকে কমে ১২ শতাংশ হয়। এর ফলে সব ওয়াশিং পাউডারের দামই কমে যায়। কিন্তু পতঞ্জলি ক্রেতাদের জিএসটি কমে যাওয়ার সুবিধা না দিয়ে পুরনো দামেই বিক্রি করেছে। ঘটনার পরে এনএএ কারণ দর্শানোর নোটিস দেয় পতঞ্জলিকে।পতঞ্জলির জবাবে সন্তুষ্ট না হয়ে জরিমানা ধার্য করা হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...