Sunday, June 21, 2026

*করোনা-আক্রান্তের ডাক্তার বাবার IMA সদস্যপদ খারিজ, প্রস্তাব রেজিস্ট্রেশন বাতিলের*

Date:

Share post:

রাজ্যের অভিযুক্ত আমলা অরুনিমা দে’র চিকিৎসক স্বামী ডাঃ শ্যামল ঘোষের সদস্য পদই বাতিল করে দিলো চিকিৎসক সংগঠন IMA, ইন্ডিয়ান মেডিক্যাল এসোসিয়েশন। এখানেই শেষ নয়, দায়িত্বজ্ঞানহীন কাজ করার অপরাধে এই ডাঃ শ্যামল ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করার জন্যও ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলের কাছে IMA আবেদন করছে৷ চিকিৎসকদের এই সংগঠনের এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত গ্রহন করেছে সর্বভারতীয় কমিটি৷ এর পাশাপাশি যে সব চিকিৎসক বিদেশ থেকে ফিরে কোনও ধরনের পরীক্ষা না করিয়েই হাসপাতালের কাজে যোগদান করেছেন, তাদের চিহ্নিত করার কাজ IMA শুরু করেছে৷ সংগঠনের সভাপতি তথা সাংস শান্তনু সেন বলেছেন, “এ ধরনের দায়িত্বজ্ঞানহীন চিকিৎসকদের সদস্য পদও বাতিল করা হচ্ছে”।

Related articles

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...