Wednesday, April 8, 2026

করোনা রুখতে এখনই আন্তর্জাতিক উড়ান বন্ধ হোক, মোদিকে বললেন মমতা

Date:

Share post:

করোনা রাজ্যে তথা দেশে করোনা সংক্রমণ রুখতে এই মুহূর্ত থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করা হোক। শুক্রবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের ভিডিও কনফারেন্সে এই আবেদন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে এরাজ্যের ছাড়াও মহারাষ্ট্র, তেলেঙ্গানার-সহ বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের তরফেও আন্তর্জাতিক বিমান পরিবহন অবিলম্বে বন্ধ করার আর্জি জানানো হয়। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এ পর্যন্ত রাজ্যে যে দুজনের দেহে করোনা ভাইরাসের সন্ধান মিলেছে তাঁরা দুজনেই লন্ডন থেকে এসেছেন। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণের উপর রাশ টানতে আন্তর্জাতিক বিমান যোগাযোগ বন্ধ করা প্রয়োজন। পাশাপাশি, করোনা ভাইরাস সংক্রমণ রুখতে প্রয়োজনীয় পরিকাঠামো ও সরঞ্জাম সরবরাহের জন্যও প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related articles

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...