Thursday, March 19, 2026

ঈশান কোণের কাঠকয়লায় দূর হবে করোনা! হুলুস্থুলু কামারপুকুরে

Date:

Share post:

ভোর থেকে হুলুস্থুলু কাণ্ড। বাড়ির বাইরে দরজার ঈশান কোণে মাটি খুঁড়লে নাকি বের হচ্ছে কাঠকয়লা! আর সেটি কপালে ঠেকালেই করোনা থেকে মুক্তি। হুগলির কামারপুকুর এলাকায় চলছে মটি খুঁড়ে কাঠ-কয়লা তোলার চেষ্টা। এলাকায় প্রত্যেকেই মাটি খুঁড়তে ব্যস্ত। কারোনা সংক্রমণ নিয়ে সবাই আতঙ্কিত। প্রশাসনের তরফ থেকে বারবার গুজব ছড়াতে নিষেধ ছড়াতে করা হচ্ছে। কিন্তু তা সত্বেও থামছে না করোনার ‘আজব দাওয়াইয়ের’ অপপ্রচার। একবিংশ শতাব্দীতেও কুসংস্কার এতোটাই গভীরে যে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে নির্দ্বিধায় কাঠ কয়লা মাথায় ঠেকানোর মতো কাজও করছেন অনেকেই। জেলা বিজ্ঞান মঞ্চের তরফে এর বিরোধিতা করা হয়েছে। করোনা ঠেকাতে যেখানে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকাই একমাত্র পথ। ভিড় এড়ানো যেখানে অবশ্য কর্তব্য। সেখানে এই ধরনের গুজবে সংক্রমণের ভয় আরও বেশি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Related articles

গুজরাতে সরকারি গাড়িতে জাল টাকার রমরমা! পুলিশের জালে মূলচক্রী 

গুজরাতে জাল নোট পাচারের এক বিরাট চক্রের হদিশ পেল পুলিশ। আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ২...

ভবানীপুরে রাজ্য সভাপতির স্ট্র্যাটেজি বৈঠক, নেত্রীর ছবি নিয়ে ডোর-টু-ডোর প্রচারে নামছে তৃণমূল 

বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে স্ট্র্যাটেজি বৈঠক সারলেন তৃণমূল নেতৃত্ব। রাজ্য সভাপতি সুব্রত বক্সির দলীয় কার্যালয়ে এদিন দুপুরে...

জীবিত সদ্যজাতকে মৃত বলে ঘোষণা নার্সিংহোম কর্তৃপক্ষের

জীবিত শিশু কন্যাকে মৃত বলে প্যাকিং করে বাড়ি পাঠিয়ে দিল নার্সিংহোম কর্তৃপক্ষ। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ালো উত্তর...

একপক্ষের সিদ্ধান্তে গুচ্ছ শীর্ষ আধিকারিক বদল! ফের CEC-কে ‘পত্রবোমা’ মুখ্যমন্ত্রীর

দুপুরে এক্স হ্যান্ডেলে প্রবল আক্রমণ করে পোস্ট করা পরে নির্বাচন কমিশনের একের পর এক তুঘলকি সিদ্ধান্তের প্রতিবাদে ফের...